শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

Scottish Church College | অসুস্থ হয়ে সিক রুমে, তারপর অচৈতন্য! স্কটিশচার্চ কলেজের হস্টেলে ছাত্রীর মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খাস কলকাতার হস্টেলে এক কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে (Student death)। মৃত ছাত্রীর নাম ঋষিতা বণিক। তিনি স্কটিশচার্চ কলেজের (Scottish Church College) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। আদতে ত্রিপুরার বাসিন্দা ঋষিতা কলেজের হস্টেলে থেকেই পড়াশোনা করতেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে দানা বেঁধেছে রহস্য।

পুলিশ ও হস্টেল সূত্রে জানা গিয়েছে, গত ২৩ জানুয়ারি রাত সাড়ে ৯টা নাগাদ হস্টেলে ফেরেন ঋষিতা। সেই সময় তিনি অসুস্থ বোধ করছেন বলে রুমমেটকে জানিয়েছিলেন। এরপর তিনি হস্টেলের চার তলার ‘সিক রুমে’ চলে যান (Sick room)। পরদিন অর্থাৎ ২৪ জানুয়ারি, ঋষিতার মা মেয়েকে বারবার ফোন করলেও যোগাযোগ করতে পারেননি। উদ্বেগ বাড়ায় তিনি ঋষিতার রুমমেটকে ফোন করেন। এরপর সেই রুমমেট হস্টেলের সিক রুমে গিয়ে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন ঋষিতাকে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে আইসিইউ-তে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার তদন্তে নেমেছে বড়তলা থানার পুলিশ। সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে ছাত্রীর পাকস্থলীতে রহস্যজনক কিছু পদার্থের উপস্থিতি লক্ষ্য করেছেন চিকিৎসকরা। ওই তিনি বিষাক্ত কিছু খাবার খেয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতে ফরেন্সিক পরীক্ষার সাহায্য নেওয়া হতে পারে। আর এমনটা হলে তিনি তা ইচ্ছাকৃতভাবে খেয়েছিলেন নাকি নেপথ্যে অন্য রহস্য রয়েছে, তাও খতিয়ে দেখছে পুলিশ।

হস্টেলের নিরাপত্তা ও অসুস্থ ছাত্রীর দেখভালের ক্ষেত্রে কোনও গাফিলতি ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

CM Mamata Banerjee | ‘ভালোবাসা দীর্ঘজীবী হোক’, রবীন্দ্র-ছোঁয়ায় প্রেমদিবসের শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বসন্তের হাওয়ায় এখন প্রেমের মরশুম।...

Yubasathi Scheme | ১ এপ্রিল থেকে চালু ‘যুবসাথী’, রবিবার থেকেই শুরু হচ্ছে ক্যাম্প! জানুন সব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata...

Siliguri | ক্লান্ত শরীরে পথের ধারেই ঘুমিয়েছিলেন চালসার সুশীল, লরি চালকের ভুলে নিভে গেল প্রাণ

শিলিগুড়ি: জীবিকার তাগিদে ঘর ছেড়েছিলেন, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে...