১০০ দিনের কাজ নিয়ে সচিব পর্যায়ের বৈঠক দিল্লিতে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে মনরেগা বা ১০০ দিনের কাজ নিয়ে দ্বিপাক্ষিক পর্যালোচনা করল কেন্দ্রীয় সরকার। দু-দিনের এই পর্যালোচনা বৈঠকে রাজ্যের তরফে যোগ দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের সচিব পি উল্গানাথন। একশো দিনের কাজের সার্বিক দিক নিয়ে আলোচনা হয় এদিনের সচিব পর্যায়ের বৈঠকে। বিগত কয়েক বছর ধরে রাজ্যের পাওনা গণ্ডা নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে।

উল্লেখ্য, বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পঞ্চায়েত মন্ত্রকের সঙ্গে বৈঠক করে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। সেই সূত্র ধরে এদিনের বৈঠকে একশো দিনের কাজ, মোবাইলে হাজিরা থেকে শুরু করে আধারের সঙ্গে সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে মজুরি মেটানোর মত বিভিন্ন দিক নিয়েই আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। আগামীকাল কৃষি ভবনে আবারও বসবে এই বৈঠক।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Re-Election 2026 | ফলতায় পুনর্নির্বাচনে বেলা ১১টা পর্যন্ত ৪২.৮৩ শতাংশ ভোট, এলাকাছাড়া তৃণমূল প্রার্থী জাহাঙ্গির

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফলতায় পুনর্নির্বাচনের (Re-Election 2026) দিন...

H-1B Visa | মার্কিন প্রযুক্তি ক্ষেত্রে দেদার ছাঁটাই, এইচ-১বি ভিসার জাঁতাকলে চরম অনিশ্চয়তায় ভারতীয় কর্মীরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: একটি ই-মেইলেই যেন ওলটপালট হয়ে...

Trump VS Netanyahu | ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু চরম সংঘাত, ফোনালাপে তুমুল বাগবিতণ্ডা

উত্তরবঙ্গ সংনবাদ অনলাইন ডেস্ক: ইরান যুদ্ধকে (Iran War) কেন্দ্র...