‘সেকশন ৮৪ আমার সবটুকু নিংড়ে নিচ্ছে’, মন্তব্য অমিতাভের

শেষ আপডেট:

তপন বকসি,মুম্বই: বুকের পাঁজরের আঘাত থেকে সেরে উঠে অমিতাভ বচ্চন বাঙালি পরিচালক ঋভু দাশগুপ্তর নতুন ছবি ‘সেকশন ৮৪’- র শুটিং শুরু করেছেন। বৃহস্পতিবার সেই ছবিতে অভিনয় করার অভিজ্ঞতা নিজের ব্লগে লিখতে গিয়ে অমিতাভ জানালেন, “…এই কোর্টরুম ড্রামা থ্রিলার অভিনয়ের দিক থেকে আমাকে নিংড়ে নিচ্ছে…।” যেহেতু ছবির নাম ‘সেকশন ৮৪’, তাই তিনি বিষয়টি নিয়ে আরেকটু বিশদে রসিকতার সঙ্গে লিখেছেন, “…আমাকে স্বীকার করতেই হচ্ছে ‘সেকশন ৮৪’ ভারতীয় দণ্ডবিধির এমন একটি ধারা, যাকে নির্ভর করে তৈরি হতে থাকা ছবিতে অভিনয় করতে গিয়ে অভিনেতা হিসেবে তা আমার সবটুকু নিংড়ে নিচ্ছে। সারাদিনের শুটিং করে বাড়ি ফেরার পথেও আমার সঙ্গ ছাড়ছে না। মস্তিষ্ক এবং শরীর আচ্ছন্ন করে জুড়ে থাকছে। তবে অভিনয়ের পেশায় একজন অভিনেতা হিসেবে এই উত্তেজনা বেশ সুখের…।”

এই কিংবদন্তি অভিনেতা মার্চ মাসের প্রথম দিকে দক্ষিণী পরিচালক নাগিনীর নতুন ছবি ‘প্রজেক্ট কে’-র হায়দরাবাদের শুটিংয়ে বুকের ডানদিকের পাঁজরের মাংসপেশি এবং কার্টিলেজে আঘাত পেয়েছিলেন। এরপর মাস খানেকের বেশি চিকিৎসকদের পরামর্শে তিনি মুম্বইয়ের বাড়িতে বিশ্রামে ছিলেন। তারপরই তিনি আবার শুটিংয়ে যোগ দেন।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

More like this
Related

Shaan on KK’s Death | ধূমপান-মদ্যপান করতেন না, তাও কেন হৃদরোগ? কেকে-র মৃত্যু আজও মানতে পারেন না শান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের ৩১ মে। কলকাতার...

Akshay Kumar | ‘বাবাকে বাঁচান!’, বুথের বাইরে অক্ষয়ের পা জড়িয়ে আকুতি তরুণীর, পালটা যা করলেন অভিনেতা…

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহন্মুম্বই পুরনিগমে (বিএমসি) নির্বাচনের (Mumbai...

Amal Chowdhury | হারিয়ে গেল মহালয়ার সেই অট্টহাসি, প্রয়াত পর্দার ‘মহিষাসুর’ অমল চৌধুরী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শোকের ছায়া বিনোদন জগতে। শেষ...

Arghya Sen | রবীন্দ্রসংগীতের এক যুগের অবসান, ৯০ বছর বয়সে অমৃতলোকে পাড়ি দিলেন শিল্পী অর্ঘ্য সেন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলা সংগীত জগতে নক্ষত্রপতন। রবীন্দ্রসংগীতের...