পাহাড়পথে ডিজিটাল কিয়স্ক থেকে সেলফি জোন, জবরদখল সরিয়ে ‘স্মার্ট’ হতে উদ্যোগী ডিএইচআর

শেষ আপডেট:

শিলিগুড়ি: ঐতিহ্য ধরে রেখে দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে (ডিএইচআর) আধুনিকতার মোড়ক দিতে চাইছে রেল। তাই পাহাড়পথে ডিজিটাল কিয়স্ক থেকে সেলফি জোন তৈরি, রেললাইনের ধারের জবরদখল উচ্ছেদ থেকে অব্যবহৃত রেল ভবনকে ব্যবহারযোগ্য করে তোলার মতো বিষয়গুলিতে সোমবার কার্যত সিলমোহর পড়ল। রেল বোর্ডের এগজিকিউটিভ ডিরেক্টর (হেরিটেজ) অসীমা মেহরোত্রার উপস্থিতিতে এদিন কার্সিয়াংয়ে ডিএইচআরের একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। ওই বৈঠকে ঐতিহ্য ধরে রেখে আধুনিক পথে চলার বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএইচআর-এর ডিরেক্টর একে মিশ্র বলছেন, ‘বৈঠকে পরিষেবার মানোন্নয়নে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। কিছু প্রস্তাব এসেছে, তা নিয়েও আলোচনা হয়েছে।’

প্রতি বছরই যাত্রী সংখ্যা এবং উপার্জনে রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করছে ডিএইচআর। কিন্তু ফি বছর পাগলাঝোরা, তিনধারিয়ার মতো এলাকাগুলিতে ধস নামছে, বন্ধ থাকছে টয়ট্রেন চলাচল। ইঞ্জিনের অভাবে তো এনজেপি এবং দার্জিলিংয়ের মধ্যে একদিন অন্তর ট্রেনের চাকা গড়াচ্ছে। সমতল থেকে পাহাড়, রেললাইন বরাবর জবরদখল তো রয়েইছে। ফলে ডিএইচআর নিয়ে কিছুটা হলেও রুষ্ট ইউনেসকো। অতীতে একাধিকবার বিষয়গুলি নিয়ে ডিএইচআরকে সতর্ক করেছে ইউনেসকো। সম্প্রতি পরিষেবার মানোন্নয়নের জন্য একটি লম্বা চিঠিও পাঠিয়েছে। সেদিক দিয়ে দেখতে গেলে এগজিকিউটিভ ডিরেক্টর (হেরিটেজ)-এর বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ।

কার্সিয়াংয়ে বন্ধ থাকা রেলের ছাপাখানাটি কীভাবে অন্য কাজে ব্যবহার করা যায়, তা নিয়েও এদিন আলোচনা হয়েছে। গুরুত্ব পেয়েছে রেললাইনের ধারের জবরদখল উচ্ছেদ। এক্ষেত্রে স্থানীয় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদের সাহায্য নেবে রেল। ডিএইচআরের আধুনিকীকরণে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন এদিনের বৈঠকে উপস্থিত দার্জিলিং পুরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরি। তবে বিকল্প আয়ের পথ দেখিয়ে উচ্ছেদের পক্ষে অসীমা। পর্যটনমন্ত্রকের প্রাক্তন আধিকারিক অসীমা কুতুবমিনার প্রসঙ্গ টেনে আনেন বৈঠকে। তাঁর বক্তব্য, ‘ডিএইচআরের সঙ্গে সংযুক্তি ঘটাতে হবে রেললাইনের ধারের ব্যবসায়ীদের। বিকল্প আয়ের পথ পেলে তাঁরা স্বেচ্ছায় জায়গা ছেড়ে দেবেন। যেমনটা ঘটেছে কুতুবমিনারের ক্ষেত্রে।’

কিন্তু আধুনিকতার মোড়কে ডিএইচআরকে আনার ক্ষেত্রে কী কী করা হবে? রেল সূত্রে খবর, শিলিগুড়ি জংশন, সুকনা, ঘুম, দার্জিলিং স্টেশনে ডিজিটাল কিয়স্ক, বাতাসিয়া লুপে সেলফি জোন, সুকনা, ঘুম ও দার্জিলিংয়ের মিউজিয়ামকে আরও পরিছন্ন এবং আধুনিক করে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কয়েক বছর আগে এমনই কিছু প্রস্তাব রেলকে দিয়েছিল হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (এইচএইচটিডিএন)। শিলিগুড়ি টাউন স্টেশনকে হেরিটেজের স্বীকৃতি দেওয়া সহ বেশ কিছু প্রস্তাব এদিনের বৈঠকেও দেয় সংগঠনটি। এইচএইচটিডিএনের সাধারণ সম্পাদক সম্রাট সান্যালের বক্তব্য, ‘সময়ের সঙ্গে সামাজিক, অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। প্রযুক্তির ব্যবহারেও বিপ্লব ঘটছে। তাই রেল চাইছে ডিএইচআরকে আরও আধুনিক করে তুলতে। আমরাও কিছু প্রস্তাব দিয়েছি।’

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Adhikari | স্বাস্থ্য পরিকাঠামোয় ‘সার্জারি’! দালালি ও রেফার-রাজ রুখতে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের সরকারি চিকিৎসা ব্যবস্থার খোল...

Witchcraft Allegation | রায়গঞ্জে ডাইনি অপবাদের নারকীয় অন্ধকার, দম্পতিকে মলমূত্র খাওয়ানোর অভিযোগ!

বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের চরম অন্ধকার রায়গঞ্জে।...

Cooch Behar | শুভেন্দুর কনভয়ে ভাঙচুরের ঘটনায় ‘অ্যাকশন’! কোচবিহারে গ্রেপ্তার ব্লক সভাপতি সহ ৩ তৃণমূল নেতা

শিবশংকর সূত্রধর,কোচবিহার: গত বছর খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)...

Cooch Behar | এমজেএন মেডিকেলে রোগীর মৃত্যুর অভিযোগে কাঠগড়ায় হাসপাতাল! গঠন হল তদন্ত কমিটি

কোচবিহার: এমজেএন (MJN) মেডিকেল কলেজ ও হাসপাতালে (Cooch Behar)...