Dhaka | সাজা স্থগিত, আবেদনের অনুমতি খালেদাকে

শেষ আপডেট:

ঢাকা: জিয়া অরফ্যানেজ ট্রাস্ট মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত করে তাঁকে ফের আবেদন করার অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত। সোমবার আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ খালেদা জিয়ার দুটি লিভ আপিল গ্রহণ করে এই আদেশ দেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফ্যানেজ ট্রাস্ট মামলায় ঢাকার বিশেষ বিচারক প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদাকে ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছিলেন খালেদা। হাইকোর্ট সাজার মেয়াদ বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেয়। হাইকোর্টের সেই রায়ের পর খালেদা জিয়া ২০১৯ সালে আপিল বিভাগে আলাদা দু’টি আবেদন করেন। আপিল বিভাগের বিচারপতি মহম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ রায় স্থগিত করে রায়ের বিরুদ্ধে খালেদা জিয়াকে আপিল করার অনুমতি দেন।

Categories
Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tutu Bose | টুটু বোসের প্রয়াণে শোকাতুর শুভেন্দু-মমতা-বিমান! এক যুগের সমাপ্তি কলকাতা ময়দানে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রয়াত হলেন মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের...

Ashoke Kirtania | ‘না খাউঙ্গা, না খানে দুঙ্গা’! র‍্যাশন দুর্নীতিতে অফিসারদেরও চরম হুঁশিয়ারি নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের নতুন সরকারের খাদ্যমন্ত্রী হিসেবে...

KOLKATA POLICE | বিজেপির জয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় মমতা-অভিষেককে ‘আনফলো’ করল কলকাতা পুলিশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিজেপির নির্বাচনী জয়ের পরপরই কলকাতা...

Bhangar Vote Nawsad Siddiqui | বদলে গেল ভাঙড়! মিলল না অশান্তির ‘প্রচ্ছদ’, শান্তিপূর্ণ ভোট মিটতেই ৫০ হাজার ভোটে জয়ের দাবি নওশাদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজনৈতিক সংঘর্ষ আর বোমা-বারুদের ধোঁয়াই...