Nagrakata | সাত সকালে বাগানের কাজে গিয়ে বিপত্তি! চিতাবাঘের হানায় জখম ১ শ্রমিক

শেষ আপডেট:

নাগরাকাটা: চিতাবাঘের আক্রমণে (Leopard attack) মারাত্মকভাবে জখম হলেন এক মহিলা শ্রমিক। ঘটনাটি ঘটেছে নাগরাকাটা (Nagrakata) ব্লকের আংরাভাসা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলাবাড়ি চা বাগানে। ঘটনায় আতঙ্কে রয়েছেন বাগান শ্রমিকেরা।

জানা গেছে, আহত মহিলা শ্রমিকের নাম ঝালো ওরাওঁ (৫৫)। বাড়ি কলাবাড়ি চা বাগানের ডায়না লাইনে। শুক্রবার বাগানের ১০ নম্বর সেকশনে যখন তিনি পাতা তোলার কাজ করছিলেন, তখন আচমকা একটি চিতাবাঘ তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। মুখে, মাথায় ও কপালে থাবা বসিয়ে দেয় বুনোটি। রক্তাক্ত অবস্থাতেই তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে চিতাবাঘটি তাঁকে ছেড়ে চম্পট দেয়। কর্মরত অন্যান্য শ্রমিকরা তাঁকে উদ্ধার করে প্রথমে কলাবাড়ি বাগানের নিজস্ব হাসপাতালে নিয়ে আসে। পরে সেখান থেকে তাঁকে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ভর্তি করা হয় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে (Malbazar Super Specialty Hospital)।

ঘটনা প্রসঙ্গে বিন্নাগুড়ি রেঞ্জের রেঞ্জার ধ্রুবজ্যোতি বিশ্বাস বলেন, ‘আহত মহিলার চিকিৎসা যাবতীয় দায়িত্ব বনদপ্তরই (Forest Department) বহন করছে। সমস্ত পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখা হচ্ছে।’

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Goutam Deb | জনসংযোগ থেকে দূরত্ব, না কি অভিমানেই পিছু হটছেন গৌতম? না ‘টক টু মেয়র’-এ

নিতাই সাহা, শিলিগুড়ি: হারের অভিঘাত ক্রমেই জোরালো হচ্ছে। শিলিগুড়িতে...

Teacher arrested molestation charge | কার্নিশ বেয়ে পালানোর চেষ্টা, জানলায় ওত পেতে পুলিশ! ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে শিলিগুড়িতে গ্রেপ্তার শিক্ষক  

শিলিগুড়ি: টিউশন পড়ানোর আড়ালে পড়ুয়াদের অশ্লীল মেসেজ পাঠানোর পাশাপাশি...

Malda forced tilak controversy | দোকানে ঢুকে কর্মীদের কপালে গেরুয়া টিপ, ভাইরাল ভিডিও নিয়ে বিতর্ক

কল্লোল মজুমদার, মালদা: দোকানে ঢুকে কর্মীদের কপালে গেরুয়া টিপ...

Madhyamik Result 2026 | অংক থেকে ইতিহাস— চার বিষয়ে ১০০! মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় ষষ্ঠ ঘোকসাডাঙ্গার রৌনক

ঘোকসাডাঙ্গা: ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result 2026)...