Sevoke | সেবকের কাছে রাতে রেললাইনের মাটি ধসল

শেষ আপডেট:

নাগরাকাটা ও ওদলাবাড়ি: বুধবার গভীর রাতে প্রবল বৃষ্টিতে বাগ্রাকোট ও সেবকের (Sevoke) মধ্যে চান্দা কোম্পানি এলাকায় রেললাইনের তলার মাটি ধসে গেল। দায়িত্বে থাকা ট্র্যাকম্যানের নজরে আসায় তিনি সঙ্গে সঙ্গে বাগ্রাকোট স্টেশনে খবর দিলে দু’দিকের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। রাত দুটো নাগাদ মাটি ধসে যাওয়ার কথা জানার পরই দ্রুত লাইন মেরামতির কাজ শুরু হয়। রাত ৩টে থেকে বৃহস্পতিবার ভোর ৫.৩০ মিনিট পর্যন্ত মেরামতির পর ওই লাইনে আবার ট্রেন চলাচল শুরু হয়। প্রাক বর্ষাতেই সেবক দিয়ে যাওয়া আলিপুরদুয়ার-শিলিগুড়ি লাইনের এমন অবস্থা হওয়ায় ভরা বর্ষায় পরিস্থিতি নিয়ে চিন্তা বাড়ছে।

রেল সূত্রেই জানা গিয়েছে, বুধবার রাতে প্রবল বৃষ্টিতে লিস নদী লাগোয়া হিলাঝোরার জলোচ্ছ্বাসে বড়সড়ো ধস নেমেছিল রেললাইনের ধারে। অঝোর বৃষ্টির মধ্যে পেট্রলিংয়ের সময় বিষয়টি নজরে আসে ট্র্যাকম্যান দীপঙ্কর মজুমদারের। সঙ্গে সঙ্গে ওয়াকিটকিতে তিনি খবর দেন বাগ্রাকোট স্টেশনে।

রেল সূত্রেই জানা গিয়েছে, হিলাঝোরার জলোচ্ছ্বাসে চান্দা কোম্পানির রেললাইনের ধারে ৩৮/২-৩ নম্বর পিলারের কাছে ১০-১৫ মিটারজুড়ে মাটি ধসে যায়। খবর পাওয়ার পরই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়। সঠিক সময়ে মেরামতি না হলে এবং কয়েকটি ট্রেন সেখান দিয়ে পারাপার করলেই মাটি আরও সরে গিয়ে পরিস্থিতি বিপজ্জনক হত বলেই রেলকর্তাদের আশঙ্কা। শিলিগুড়িগামী মালগাড়িটিকে বাগ্রাকোট স্টেশনে থামিয়ে দেওয়া হয়। পাশাপাশি নিউ মাল জংশনে দাঁড় করিয়ে দেওয়া হয় গুয়াহাটি থেকে নিউ গঙ্গানগরগামী ডাউন সাপ্তাহিক সামার স্পেশালকে। কিছুক্ষণের জন্য সেবক স্টেশনে দাঁড়িয়ে পড়ে শিলিগুড়ি থেকে ধুবড়িগামী ইন্টারসিটি এক্সপ্রেস।

কর্তব্যনিষ্ঠা ও দায়িত্বের পরিচয় দেওয়ায় ট্র্যাকম্যান দীপঙ্করকে শুক্রবার বিকেলে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের তরফে পুরস্কৃত করা হয়। তাঁর হাতে পুরস্কার তুলে দেন এডিআরএম সাহেবলুং কামেই। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) অমরজিৎ গৌতম বলেন, ‘রাতেরবেলা সমস্ত জায়গায় রেললাইনে পেট্রলিংয়ের জন্য ট্র্যাকম্যান থাকেন। ঘটনাস্থলে থাকা ওই কর্মী অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন। যে কারণে তাঁকে পুরস্কৃত করা হয়। যাত্রী সুরক্ষায় রেল সবসময়েই সজাগ রয়েছে।’ বাগ্রাকোট স্টেশন সূত্রে জানা গিয়েছে, চান্দা কোম্পানি এলাকার সুদর্শন থাপা নামে এক ব্যক্তিও ফোন করে রেললাইনের ধারে ধসের খবর দিয়েছিলেন।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

More like this
Related

Vagabond Murder | দিনহাটায় নৃশংসতা! ভবঘুরেকে খুন করে মাংস খাওয়ার পরিকল্পনা, ধৃত নেশাগ্রস্ত যুবক

দিনহাটা: বলিউডের থ্রিলার ছবির গল্পকেও হার মানানো এক নৃশংস...

Bichabhanga Forest Village | জঙ্গল ও জীবনের মিতালি: বিচাভাঙ্গার বনবস্তিতে পর্যটনের হাত ধরে স্বনির্ভরতার নতুন দিগন্ত

শুভদীপ শর্মা, লাটাগুড়ি:  গরুমারা ও লাটাগুড়ি জঙ্গলের কোল ঘেঁষে...

Chanchal | অপারেশন থিয়েটারেই চিরঘুম মা ও গর্ভস্থ সন্তানের! গাফিলতির অভিযোগে উত্তাল চাঁচল

চাঁচল: চিকিৎসার গাফিলতিতে প্রসূতি ও গর্ভস্থ সন্তানের মৃত্যুকে (Maternal...

Patiram | মানসিক ভারসাম্যহীন ভাই–বোনের তাণ্ডব! আতঙ্কে পতিরামের উত্তর রায়পুর পাড়া

পতিরাম: মানসিক ভারসাম্যহীন দুই ভাই–বোনের তাণ্ডবে কার্যত আতঙ্কের পরিবেশ...