Sexual Assault Case | অভিনেত্রীকে যৌন হেনস্তার অভিযোগ, গ্রেপ্তার দক্ষিণী অভিনেতা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিনেত্রীকে যৌন হেনস্তার (Sexual Assault Case) অভিযোগে গ্রেপ্তার (Arrest) করা হল মালায়লম ছবির জনপ্রিয় অভিনেতা সিদ্দিকিকে (Siddique)। শুক্রবার পুলিশ অভিনেতাকে গ্রেপ্তার করেছে।

গত অগাস্ট মাসে অভিনেতার বিরুদ্ধে এই অভিযোগ আনেন এক অভিনেত্রী। অভিযোগকারীর দাবি, ২০১৬ সালে তাঁকে হেনস্তা করেছিলেন অভিনেতা। এরপর ‘অ্যাসোসিয়েশন অফ মালয়ালম মুভি আর্টিস্টস’-এর সাধারণ সভাপতি পদ থেকে ইস্তফা দেন তিনি। তবে কেরল পুলিশের কাছে চিঠি লিখে যৌন হেনস্তার অভিযোগ অস্বীকার করেছিলেন অভিনেতা।

প্রসঙ্গত, কর্মক্ষেত্রে যৌন হেনস্তার মতো ঘটনা আটকাতে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে হেমা কমিশন গঠন করা হয়েছিল। হেমা কমিটির ২৩৫ পাতার রিপোর্টে পরিষ্কার দাবি করা হয়েছে মালয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করেন ১০ থেকে ১৫ জন পুরুষ প্রযোজক, পরিচালক ও অভিনেতা। ২০১৭ সালে এই কমিটি গঠিত হয়। ২০১৯ সালে রিপোর্ট জমা পড়ে। কিন্তু আইনি বাধা থাকায় এতদিন তা প্রকাশ্যে আনা সম্ভব হয়নি। এবার রিপোর্ট প্রকাশিত হতেই শোরগোল পড়ে গিয়েছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Mouni Roy | সংসারে ভাঙনের সুর? বিচ্ছেদের জল্পনা নিয়ে এবার মুখ খুললেন মৌনী রায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়...

Leena Gangopadhyay | মেয়াদ শেষ হয়নি এখনও, তার আগেই মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ ছাড়লেন লীনা গঙ্গোপাধ্যায়!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘ নয় বছরের যাত্রায় ইতি...

Diljit Dosanjh | বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় দিলজিৎ দোসাঞ্ঝ! ম্যানেজারের বাড়িতে গুলি চালিয়ে দায় স্বীকার দুষ্কৃতীদের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফের বিষ্ণোই আতঙ্কে কাঁপছে বিনোদন...

Vijay | মুখ্যমন্ত্রী হয়েই কি ‘প্রেমিকা’ তৃষার জন্য বিশেষ উপহার? বিজয়ের সিদ্ধান্তে তুঙ্গে জল্পনা!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজনীতির ময়দানে তিনি এখন 'থালাইভা'।...