আবার একই ফ্রেমে শাহরুখ-সলমন, কোন ছবিতে দেখা যাবে দুই খানকে?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শাহরুখ খান ও সলমন খান দুজনেই বলিউডের দুই ব্র্যান্ড। দুজন একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও, বাস্তবে খুব ভালো বন্ধু। এমনকি একাধিক সিনেমায় তাঁদের যৌথ উপস্থিতি রয়েছে। আবার শাহরুখ খানের ছবিতে অতিথি শিল্পী হিসেবে সলমন খানকে দেখা গিয়েছে। সম্প্রতি, ‘পাঠান’ ছবিতে সলমনের কিছুক্ষণের উপস্থিতি ঝড় তুলে দিয়েছিল। এবার সলমনে ‘টাইগার ৩’ ছবিতে শাহরুখকে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে।

সূত্রের খবর, ‘পাঠান’-এর সাফল্যের পর শাহরুখ ও সলমনকে একসঙ্গে পেতে কোটি কোটি টাকা খরচ করতে রাজি যশরাজ কর্তা আদিত্য চোপড়া। দুই খানকে ফের এক ফ্রেমে আনতে যে খরচ হয়েছে তার অঙ্ক জানলে চোখ কপালে উঠবে অনেকেরই। ‘টাইগার ৩’ ছবিতে একটি জেল থেকে পালানোর দৃশ্যে একসঙ্গে অভিনয় করতে চলেছেন শাহরুখ ও সলমন। সেই অ্যাকশন দৃশ্যেই এক ফ্রেমে ধরা দিতে চলেছেন দুই তারকা। জানা গিয়েছে, শুধুমাত্র এই দৃশ্যের শুটিংয়ের পিছনে প্রায় ৩৫ কোটি টাকা অকাতরে ঢেলেছেন আদিত্য চোপড়া।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Mouni Roy-Suraj Nambiar Separation | ভাঙল চার বছরের সংসার, বিচ্ছেদের খবরে সিলমোহর দিলেন মৌনী!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল।...

Locket Chatterjee | ‘কারও পেটে লাথি পড়তে দেব না’! হুঙ্কার লকেটের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলায় পালাবদল...

Anushka Sharma | কামব্যাক ভিডিওতেই ট্রোলড অনুষ্কা! প্লাস্টিক সার্জারি না বয়সের ছাপ? বিরাট-ঘরণিকে দেখে চিনতেই পারছেন না ভক্তরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’...

Mouni Roy | সংসারে ভাঙনের সুর? বিচ্ছেদের জল্পনা নিয়ে এবার মুখ খুললেন মৌনী রায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়...