বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

Shahrukh khan | যুবভারতীতে এলেন না শাহরুখ, হোটেলেই দেখা করলেন মেসির সঙ্গে 

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : যুবভারতী ক্রীড়াঙ্গনে এলেন না শাহরুখ খান। শনিবার হোটেলেই লিওনেল মেসির সঙ্গে দেখা করেন বাদশা। একসঙ্গে ফ্রেমবন্দি হন। সেখানেই ছোট ছেলে আব্রামের সঙ্গে মেসির দেখা করান।

মেসির সঙ্গে দেখা করতে শহরে আসবেন, একথা নিজেই জানিয়েছিলেন শাহরুখ। যুবভারতীতে উপস্থিত থাকার কথাও জানিয়েছিলেন তিনি। কিন্তু মাঠে আসা হল না তাঁর। হোটেল থেকে বিমানবন্দরের পথে রওনা হন শাহরুখ। ফিরে যান মুম্বই। অনুরাগীদের আশা ছিল, শাহরুখ ও মেসিকে একসঙ্গে দেখবেন তাঁরা। কিন্তু, সেই আশা পূরণ হল না।

ফুটবলের রাজপুত্রকে দেখার জন্য শনিবার ভোর থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিড় জমিয়েছিলেন দর্শকরা। যদিও মেসিকে ঘিরে ছিলেন নেতা-মন্ত্রীরা। যার ফলে তাঁকে গ্যালারি থেকে দেখাই যায়নি। চড়া দামে টিকিট কেটেও মেসিকে দেখতে না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকরা। মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় মেসিকে। শাহরুখও মাঠে আসার পরিকল্পনা বাতিল করেন।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Mithun Chakraborty | রাজ্যকে ‘পশ্চিম বাংলাদেশ’ বানানোর ছক ছিল মমতার ফাইলে! ভাতারের সভা থেকে বিস্ফোরক মিঠুন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে...

Sunita Williams | মহাকাশে কাটিয়েছেন মোট ৬০৮ দিন! দীর্ঘ ২৭ বছরের কর্মজীবন শেষে অবসর সুনীতা উইলিয়ামসের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ২৭ বছরের বর্ণময় কর্মজীবন...

Bangladesh Election 2026 | ভোটমুখী বাংলাদেশে অশান্তি! দূতাবাসের কর্মীদের পরিবারকে দেশে ফেরার নির্দেশ ভারতের, খোলা থাকছে হাই কমিশন  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ...

Mamata Banerjee | নবান্নের নয়া গাইডলাইন! এসআইআর শুনানিতে সুপ্রিম নির্দেশ অমান্য নয়, জেলাশাসকদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকা সংশোধন বা এসআইআর-এর...