শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

Vicky-Katrina | নাতির আগমনে খুশিতে ভাসছেন ভিকির বাবা, সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন শ্যাম কৌশল?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের সংসারে এসেছে নতুন সদস্য (Vicky-Katrina)। শুক্রবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। আর এই খবরে রীতিমতো খুশির হাওয়া কৌশল পরিবারে। ঠাকুরদা হওয়ার আনন্দে সোশ্যাল মিডিয়ায় বিশেষ একটি পোস্ট করেছেন ভিকির বাবা বাবা তথা অ্যাকশন দৃশ্যের পরিচালক শ্যাম কৌশল (Sham Kaushal)।

ইনস্টাগ্রামে শ্যাম কৌশল লেখেন, ‘আমার পরিবারের উপর এত আশীর্বাদ দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আমি ঈশ্বরকে যত ধন্যবাদ জানাই না কেন সেটা তাঁর আশীর্বাদের কাছে কম হবে। ঈশ্বরের আশীর্বাদ যেন আমার সন্তান ও আমার পরিবারের জুনিয়ার কৌশলের উপর সর্বদা থাকে। এই আশীর্বাদপ্রাপ্তিতে আমরা ভীষণ খুশি। ঠাকুরদা হতে পেরে আমি খুবই আনন্দিত। ঈশ্বর সকলের মঙ্গল করুন।’ ৩ নভেম্বর ছিল ভিকির মা বীণা কৌশলের জন্মদিনও। আর এই নভেম্বরেই বাড়িতে নতুন সদস্যের আগমনে স্বাভাবিকভাবেই খুশি অনেক গুণ বেড়ে গিয়েছে।

উল্লেখ্য, কয়েকমাস আগেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন ভিকি-ক্যাটরিনা। তারপর থেকেই দিনগোনা শুরু অনুরাগীদের। শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় (Social Media) সুসংবাদ দিয়েছেন তারকা দম্পতি। ছেলে হওয়ার খবর জানিয়ে পোস্টে লেখেন, ‘আমাদের খুশির কারণ ভূমিষ্ঠ হয়েছে।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Ranbir Kapoor-Alia Bhatt | প্রায় দেড় বছর ধরে চলছিল কাজ, ২৫০ কোটির নতুন বাংলোর গৃহপ্রবেশের ছবি পোস্ট আলিয়ার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রায় দেড় বছর ধরে চলছিল...

Malaika Arora | ‘হাঁটুর বয়সি ছেলের সঙ্গে প্রেম করলেই মেয়েদের দোষ!’ নতুন সম্পর্কে সিলমোহর মালাইকার?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরবাজ খানের সঙ্গে দাম্পত্য ভেঙে...

Aryan Khan | বিতর্কের ঘূর্ণাবর্তে আরিয়ান, এবার ‘অশালীন’ ইঙ্গিতে জনরোষের মুখে শাহরুখ-পুত্র!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এ কি নিয়তির পরিহাস! বিতর্ক...

Dharmendra’s asthi visarjan | হরিদ্বারে অস্থি বিসর্জন ধর্মেন্দ্রর, কান্নায় ভেঙে পড়লেন ববি দেওল, আবেগপ্রবণ সানিও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: না ফেরার দেশে পাড়ি দিয়েছেন...