BJP | শমীক ভট্টাচার্যের কাছে ‘যোগ্য’ চাকরিহারারা, চাইলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময়

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুপ্রিম রায়ে (Supreme Court) চাকরি হারানোর পর আন্দোলনে শামিল হয়েছেন চাকরিহারা শিক্ষকেরা। কিন্তু সমস্যার সমাধান আজও হয়নি। এমতাবস্থায় নব নির্বাচিত রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) সঙ্গে দেখা করলেন ‘যোগ্য’ চাকরিহারারা। তাঁদের কথা, দাবি-দাওয়া মন দিয়ে শুনলেন রাজ্য বিজেপি সভাপতি। দিলেন পাশে থাকার আশ্বাস।

শনিবার দুপুরে বিজেপির (BJP) সল্টলেকের অফিসে উপস্থিত হন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। চাকরি খুইয়ে তাঁরা কীভাবে আছেন, সবটা জানান বিজেপির রাজ্য সভাপতিকে। পাশাপাশি তাঁরা আবেদন করেন, আগামী ১৮ জুলাই বাংলায় প্রধানমন্ত্রী আসলে তাঁদের সঙ্গে যেন সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়া হয়। শমীকও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল আলিপুরদুয়ারে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সেদিনও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন যোগ্য চাকরিহারারা। কিন্তু দেখা করার সুযোগ তাঁরা পাননি। আজ ফের শমীকের দরবারে একই অনুরোধ করেছেন তাঁরা। এখন দেখার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় কিনা।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Papiya Ghosh | দল বিরোধী মন্তব্যের অভিযোগ! পাপিয়া ঘোষকে শোকজ করল তৃণমূল

শিলিগুড়ি: দলবিরোধী মন্তব্যের জন্য তৃণমূলের প্রাক্তন শিলিগুড়ি জেলা সভাপতি...

WB CM 2026 | ‘শুভেন্দু ছাড়া দ্বিতীয় নামের প্রস্তাব আসেনি’, মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে মন্তব্য শায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: "শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) ছাড়া...

Suvendu Adhikari | ‘মোদিজির নেতৃত্বে বাংলার নবনির্মান’, মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার মানুষের স্বপ্নপূরণের আশ্বাস শুভেন্দু অধিকারীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে...

Tamil Nadu | জাদুসংখ্যা বিজয়ের ঝুলিতে, কংগ্রেসের পাশাপাশি এবার বামের সমর্থনে মসনদে ‘থলপতি’!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে জল্পনার অবসান। প্রয়োজনীয় ‘জাদুসংখ্যা’...