High Court | হাইকোর্টে শান্তনু! রেজিস্ট্রেশন ফিরে পেতে মামলা দায়ের করলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য মেডিকেল কাউন্সিলে (State Medical Council) রেজিস্ট্রেশন নেই। অথচ তিনি ব্যবহার করছেন বিদেশের ‘এফআরসিপি গ্লাসগো’ ডিগ্রি! এই অভিযোগে বৃহস্পতিবার তৃণমূল নেতা শান্তনু সেনের রেজিস্ট্রেশন সাসাপেন্ড করে রাজ্য মেডিকেল কাউন্সিল। এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আগামী সোমবার মামলার শুনানি হবে বলে জানা গেছে।

‘এফআরসিপি গ্লাসগো’ নামে বিদেশি ডিগ্রি ব্যবহার করেন শান্তনু সেন (Santanu Sen), এমন অভিযোগ তুলেছে খোদ রাজ্য মেডিকেল কাউন্সিল। এই নিয়ে তাঁকে নোটিস পাঠিয়েছিল কাউন্সিল। নোটিস পেয়ে গতকাল রাজ্য মেডিকেল কাউন্সিলের সামনে উপস্থিত হয়েছিলেন তিনি। তাঁকে এই ডিগ্রি নিয়ে প্রশ্ন করা হলে তিনি যে জবাব দেন তাতে অসন্তুষ্ট রাজ্য মেডিকেল কাউন্সিল। এরপরেই তাঁর রেজিস্ট্রেশন সাসপেন্ড করা হয়। এদিকে রেজিস্ট্রেশন সাসপেন্ড হওয়ায় আগামী ২ বছর চিকিৎসক হিসেবে তিনি প্র্যাকটিস করতে পারবেন না (Medical license)।

এদিকে রেজিস্ট্রেশন বাতিল হতেই শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শান্তনু। দায়ের করে মামলা। আগামী সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি হবে বলে উচ্চ আদালত সূত্রে জানা গেছে। এদিকে মামলা দায়ের করার পর রাজ্যসভার প্রাক্তন সাংসদ বলেন, ‘আমার ডিগ্রি বৈধই। রেজিস্ট্রেশনের জন্য আবেদনও করেছিলাম। আরটিআইও করেছিলাম। কিন্তু কোনও উত্তর পাইনি। আমার রেডিওলজির যোগ্যতা রয়েছে। যদি অন্যায় করতাম, আমি আমার অজ্ঞতাটা মেনে নিয়ে কাপড় দিয়ে মুখ ঢেকে চলে যেতাম।’ অন্যদিকে, শান্তনুর ঘটনায় তৃণমূলের আর এক চিকিৎসক নেতা নির্মল মাজি বলেন, ‘শান্তনু সেনকে সাসপেন্ড করা সঠিক সিদ্ধান্ত।’

 

 

 

 

 

 

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Dinhata | নিজের বাড়ি থেকে গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান!

দিনহাটাঃ গ্রেপ্তার হলেন দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরী।...

Mamata Banerjee | তৃণমূল সুপ্রিমোর নিশানায় ‘বুলডোজার রাজনীতি’, উচ্ছেদ অভিযান নিয়ে ফেসবুক পোস্টে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এ রাজ্যে কোনোভাবেই 'বুলডোজার রাজনীতি'...

Suvendu Adhikari | ‘উনি এসে কাঁদলেন!’ আপ্তসহায়ক চন্দ্রনাথের শ্রাদ্ধে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ মধ্যমগ্রামের সেই রক্তক্ষয়ী ও অভিশপ্ত...