Shashi Tharoor | ‘সন্ত্রাসবাদ আমাদের চুপ করিয়ে রাখবে না’, আমেরিকা রওনা হওয়ার আগে কী বার্তা শশী থারুরের?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘সন্ত্রাসবাদ আমাদের চুপ করিয়ে রাখবে না’। শনিবার দিল্লি থেকে রওনা হওয়ার আগে এমনটাই বললেন কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor)। এদিন তাঁর নেতৃত্বাধীন সর্বদলীয় প্রতিনিধি দল রওনা হলেন ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর সাফল্য ও পাক ভূমে সন্ত্রাসের আসল রূপ বিশ্বের কাছে তুলে ধরতে। মার্কিন যুক্তরাষ্ট্র (US), পানামা (Panama), গায়ানা (Guyana), ব্রাজিল (Brazil) ও কলম্বিয়া (Colombia)-এই পাঁচ জায়গায় যাবেন তাঁরা। রওনা হওয়ার আগে থারুর বলেন, ‘দেশের পক্ষে কথা বলতে হবে এবং বিশ্বকে এই বার্তা দিতে হবে যে সন্ত্রাসবাদ আমাদের চুপ করে রাখবে না।’।

সন্ত্রাসবাদ দমনে ভারতীয় সেনা অভিযান, ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের বার্তা বিভিন্ন দেশের সামনে তুলে ধরতে গড়া হয়েছে সাতটি সর্বদলীয় প্রতিনিধি দল। এদিন রওনা হওয়ার আগে থারুর বলেন, ‘আমরা চাই না যে বিশ্ব আমাদের থেকে চোখ ফিরিয়ে নিক, আমাদের নাকচ করুক। আমরা চাই না যে সত্যের উপর উদাসীনতার জয় হোক। শান্তি ও আশার একটা মিশন নিয়ে আমরা রওনা হচ্ছি।’ তাঁর কথায়, ‘সন্ত্রাসবাদ নির্মূলের এই বার্তা আমাদের পৌঁছে দিতে হবে।’

থারুরের এই দলে রয়েছেন, লোক জনশক্তি পার্টি রাম বিলাস শাম্ভবী, জেএমএম সাংসদ সরফরাজ আহমেদ, বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। এদিন তাঁরা রওনা হওয়ার আগে ‘অপারেশন সিঁদুর’ ও এই মিশন নিয়ে তাঁদের ব্রিফ দেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। তাঁদের সফর শেষ হবে ৩ জুন।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Delhi | দিল্লিতে জারি ‘হাই অ্যালার্ট’! বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লিতে (Delhi) বড়সড় জঙ্গি...

TMC | মুখ খুলতেই কড়া পদক্ষেপ! তিন মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের রেশ কাটতে...

Tamil Nadu | তামিলনাডুর মসনদে এবার ‘থালাপতি’! ভিসিকে-আইইউএমএল-এর সমর্থনে নিশ্চিত বিজয়ের জয়যাত্রা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণী রাজনীতির দীর্ঘদিনের দাপুটে শক্তি...

Dilip Ghosh | ঝাড়গ্রামের ‘দামাল ছেলে’ আজ বাংলার মন্ত্রী! টিভিতে দিলীপের শপথ দেখে চোখে জল অশীতিপর মায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাইশ বছর বয়সে ঘর ছেড়েছিলেন...