Kalyan slams Mahua | ‘উনি ঘর ভেঙেছেন’, মহুয়াকে ‘নারীবিরোধী’ বলে পালটা আক্রমণ কল্যাণের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ‘উনি ঘর ভেঙেছেন’, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের উদ্দেশ্যে এমনই মন্তব্য করলেন দলেরই আরেক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি মহুয়াকে ‘নারীবিরোধী’ বলেও পালটা কটাক্ষ করেছেন।

কসবার সাউথ ক্যালকাটা ল’ কলেজে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই ঘটনাকে ঘিরে প্রতিবাদের ঝড় উঠেছে রাজ্যে। দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে সমস্ত বিরোধী রাজনৈতিক দল। ঘটনায় টিএমসিপি নেতাদের নাম জড়িয়ে যাওয়ায় এনিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরেও চাপা অসন্তোষ রয়েছে। দলের দুই নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্র ঘটনাকে ঘিরে যেসব মন্তব্য করেছেন, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিষয়টি ভালোভাবে নেয়নি ঘাসফুল শিবির। দলের তরফে তাঁদের মন্তব্যের নিন্দা করা হয়।

এনিয়ে সরব হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলেছেন, ‘নারী-বিদ্বেষী মন্তব্য যেই করুক না কেন, তৃণমূল তার নিন্দা করে।’ যদিও মহুয়া কারও নাম করেননি। রবিবার সকালে তাঁকে পালটা দেন কল্যাণ। তিনি বলেন, ‘মহুয়া মৈত্র বলেছেন আমি নারী-বিদ্বেষী, এটাই তো টুইট। উনি মধুচন্দ্রিমা শেষে দেশে ফিরে এসেছেন। আর ফিরেই পিছনে লাগা শুরু করে দিয়েছেন। আমাকে নারীবিরোধী বলে অভিযোগ করছেন।’ তাঁর সংযোজন, ‘আমি নারী-বিদ্বেষী নই, আমি নারীদের জন্য সবথেকে বেশি কথা বলি।’

সম্প্রতি ওডিশার প্রাক্তন বিজেডি সাংসদ পিনাকী মিশ্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কৃষ্ণনগরের সাংসদ। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও এদিন আক্রমণ করেন কল্যাণ। তিনি বলেন, ‘মহুয়া আমাকে নারীবিদ্বেষী বলছেন। একজনের ৪০ বছরের বিয়ে ভাঙিয়েছেন। তারপর আপনি তাঁকে বিয়ে করলেন। যে মহিলার সংসার ভেঙেছেন, তিনি এখন কোথায় যাবেন?’ কল্যাণ বলেন, ‘যিনি নিজে একজন নারীর সংসার ভেঙে ৬৫ বছরের পুরুষকে বিয়ে করেন, তাঁকে আমি সুস্থ মানসিকতার নারী বলে মনে করি না। উনি নিজে সবচেয়ে নারীবিরোধী। শুধু জানেন কীভাবে নিজের ভবিষ্যত সুরক্ষিত করতে হয়।’

প্রসঙ্গত, কসবা কাণ্ডে মদন মিত্র মন্তব্য করেছিলেন, ‘ওই ছাত্রী যদি ওখানে না যেতেন, তাহলে এই ঘটনা ঘটত না’।’ অন্যদিকে, কল্যাণ বলেছেন, ‘মহিলারা কার সঙ্গে বাইরে যাচ্ছেন, সে সম্পর্কে সচেতন থাকা উচিত।’ দুই নেতার এমন মন্তব্য নিয়ে বিতর্ক ছড়িয়েছে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Weather Update | উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! দক্ষিণেও ঝড়ের পূর্বাভাস? রইল আবহাওয়ার আপডেট

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়।...

MLA Oath Ceremony | আজ প্রথমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু, বুধ-বৃহস্পতি চলবে বিধায়কদের শপথগ্রহণ  

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বুধবার থেকে বিধানসভায় (West Bengal...

PM Narendra Modi Convoy | জ্বালানি সাশ্রয়ে বড় পদক্ষেপ! মোদির কনভয়ে ৫০ শতাংশ কাটছাঁট, বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে জোর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তৈরি...

Gold-Silver Import Duty Hike | বাণিজ্য ঘাটতি মেটাতে কেন্দ্রের বড় দাওয়াই, সোনা-রুপোর আমদানি শুল্ক বাড়ল দ্বিগুনেরও বেশি!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ইরান-আমেরিকা যুদ্ধের আবহে দেশের টালমাটাল...