Sheikh Hasina | বাংলাদেশে ভোট বয়কটের সিদ্ধান্ত আওয়ামি লিগের সমর্থকদের, জানালেন শেখ হাসিনা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা রয়েছে (Bangladesh)। কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) দল আওয়ামি লিগকে (Awami league)। আর সেজন্য আগামী বছরের নির্বাচনে ভোট বয়কট (Vote boycott) করবেন আওয়ামি লিগের সমর্থকরা। বুধবার এমনটাই জানিয়েছেন খোদ দলের নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা। সেখানেই তিনি বলেন, ‘বাংলাদেশে পরবর্তীতে যে সরকার আসবে সেটির নির্বাচনি বৈধতা থাকতে হবে। সেখানকার প্রচুর মানুষ আওয়ামি লিগকে সমর্থন করেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাঁরা ভোট দেবেন না। কিন্তু কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চাইলে আপনি কোটি কোটি মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না।’ হাসিনা এও স্পষ্ট জানিয়েছেন, আওয়ামি লিগের সমর্থকদের অন্য কোনও দলকে সমর্থনের কথা কখনই বলা হবে না। তবে এখনও তিনি আশাবাদী যে, আওয়ামি লিগকে আসন্ন নির্বাচনে লড়ার সুযোগ দেওয়া হবে।

এদিন নিজের বাংলাদেশে ফেরা নিয়েও মুখ খুলেছেন হাসিনা। তিনি জানিয়েছেন, যে দলই বাংলাদেশে সরকার প্রতিষ্ঠিত করুক না কেন, তারা আওয়ামি লিগকে স্বীকৃতি না দিলে বাংলাদেশে ফিরবেন না তিনি। অর্থাৎ আপাতত ভারতেই থাকছেন তিনি।

উল্লেখ্য, গত বছর আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই আওয়ামি লিগকে নিষিদ্ধ করার দাবিতে সরব হয়েছিলেন অনেকে। দলটির ছাত্রশাখা বাংলাদেশ ছাত্রলিগকে আগেই নিষিদ্ধ করা হয়েছিল। অবশেষে আওয়ামি লিগের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে রাজনৈতিক দল হিসেবেও আওয়ামি লিগের স্বীকৃতি বাতিল করে বাংলাদেশের নির্বাচন কমিশন। ফলে দলটির নির্বাচনে লড়ার সমস্ত পথ কার্যত বন্ধ হয়ে গিয়েছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

ED | লুক আউট নোটিস থেকে সোজা গ্রেপ্তারি! ইডির জালে কলকাতা পুলিশের ডিসি শান্তনু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টানটান নাটকের পর অবশেষে বড়সড়...

Karnataka | স্কুলে পরা যাবে হিজাব-পৈতে, কিন্তু ‘নো এন্ট্রি’ গেরুয়া শালের! কর্ণাটকে সিদ্দারামাইয়ার নতুন ঘোষণা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের বহুল চর্চিত ‘হিজাব...

Indian flagged ship hit | হরমুজ প্রণালীতে চরম অশান্তি! ভারতীয় জাহাজে হামলা, কী বার্তা দিল দিল্লি?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ইরান-আমেরিকা সংঘাতের (Iran-US Conflict) আবহে...

Marco Rubio Kolkata Visit | ১৪ বছরের ‘বনবাস’ শেষ, রাজ্যে সরকার বদলাতেই কলকাতায় পা রাখছেন মার্কিন বিদেশসচিব!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এক অদ্ভুত ও বিস্ময়কর সমাপতন...