Maharasthra | উপমুখ্যমন্ত্রী হতে রাজি শিন্ডে! অবশেষে মহারাষ্ট্রে বরফ গলার ইঙ্গিত

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে (Maharasthra) অচলাবস্থা কাটার ইঙ্গিত মিলেছে। সূত্রের খবর নয়া মহায্যুতি সরকারের উপমুখ্যমন্ত্রী হতে রাজি হয়েছেন শিবসেনা শিন্ডে গোষ্ঠীর নেতা একনাথ শিন্ডে (Eknath Shinde)। সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানানো হয়েছে। যদি এই খবর সত্যি হয় তাহলে মহারাষ্ট্রে নতুন সরকার গঠন নিয়ে আর জটিলতা থাকল না।  সূত্রের খবর মন্ত্রীসভার সম্ভাব্য গঠন নিয়েও প্রাথমিক আলোচনা হয়ে গিয়েছে। তাতেও সিলমোহর দিয়েছেন শিন্ডে।

দিল্লিতে অমিত শায়ের বাসভবনে মহায্যুতির তিন প্রধান নেতার বৈঠকের পর মনে হচ্ছিল দ্রুত জটিলতা কেটে যাবে।  কিন্তু তা হয়নি।  বরং জটিলতা বজায় রেখেই গ্রামের বাড়িতে চলে যান একনাথ শিন্ডে। তারপর তিনি অসুস্থ হয়ে পড়ায় আর কথা এগোয়নি। বিজেপি এনসিপি নেতা অজিত পাওয়ার ও একনাথ শিন্ডে দুজনকেই উপমুখ্যমন্ত্রী পদ দিতে চাইছে।  অজিত তা মেনে নিলেও মানছিলেন না একনাথ।  তাঁর বক্তব্য ছিল, তাঁর নেতৃত্বেই ভোটে জিতে এসেছে মহায্যুতি। তাই মুখ্যমন্ত্রী হওয়ার অধিকার তাঁরই।

গ্রামের বাড়িতে গিয়ে বসে থাকা শিন্ডের সঙ্গেও দফায় দফায় বৈঠক করেন বিজেপি নেতারা। জানা গেছে, প্রথমে গররাজি হলেও শেষে সেই প্রস্তাবে শিন্ডে রাজি হয়েছেন। তবে শিন্ডেকে তার দাবিমতো একাধিক মন্ত্রক দিতে রাজি হয়েছে বিজেপি। আগামী ৫ ডিসেম্বর আজাদ ময়দানে বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নেবেন। তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন একনাথ শিণ্ডে এবং অজিত পওয়ার। তবে বিজেপি এখনও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি। সূত্রের খবর এই পদে দেবেন্দ্র ফড়নবীশের নাম ঘোষণা এখন সময়ের অপেক্ষা।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CM Suvendu Adhikari | দুর্নীতি রুখতে ‘ফ্রি হ্যান্ড’ সিবিআই-কে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ক্ষমতায় আসার পরই দুর্নীতির বিরুদ্ধে...

CM Shuvendu Adhikari | অন্নপূর্ণা ভান্ডারের পর মাস্টারস্ট্রোক শুভেন্দুর! দ্বিগুণ হলো বিধবা, বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ‘অন্নপূর্ণা ভান্ডার’ (Annapurna Bhandar) প্রকল্পের...

CBSE Result 2026 | প্রকাশিত সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল! সাফল্যের নিরিখে ফের শীর্ষে ছাত্রীরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রকাশিত হলো সেন্ট্রাল বোর্ড অব...