Shoaib Akhtar | পাকিস্তানই আয়োজক, অথচ ফাইনালে এল না পিসিবি কর্তারা, বোর্ডের ভূমিকায় ক্ষুব্ধ শোয়েব    

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণী মঞ্চে দেখা যায়নি আয়োজক দেশ পাকিস্তানের কোনও প্রতিনিধিকে। আর সেই বিষয়টি নিয়েই প্রশ্ন তুললেন প্রাক্তন পাক তারকা শোয়েব আখতার। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। এরপরেই শুরু হয় ট্রফি জয়ের উৎসব। মঞ্চে দেখা গেল আইসিসি চেয়ারম্যান জয় শা সহ বিসিসিআই প্রতিনিধিদের। কিন্তু ছিলেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেউ। অথচ তারাই আয়োজক।

নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায়নি টিম ইন্ডিয়া। ফলে হাইব্রিড মডেলে দুবাইয়ে প্রতিটি ম্যাচ খেল ভারত। ভারত ফাইনালে ওঠায় আয়োজক দেশ পাকিস্তানে অনুষ্ঠিত না হয়ে দুবাইয়ে হয় ম্যাচটি। গোটা টুর্নামেন্ট জুড়ে পাকিস্তানের ভূমিকা বারবার প্রশ্নের মুখে পড়েছে। সেটা পরিকাঠামো হোক বা ম্যাচ আয়োজন। কিন্তু তা বলে ফাইনালে পাকিস্তান বোর্ডের কোনও প্রতিনিধি উপস্থিত থাকবেন না? যতই হোক, তারাই তো আয়োজক। সেটা কি ভারতের সাফল্যে ‘রাগ’ করে?

প্রশ্ন তুলছেন প্রাক্তন পাক তারকা শোয়েব আখতার। সোশাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওবার্তায় শোয়েব বলেন, “ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছে। ভারতকে অভিনন্দন। যোগ্য দল হিসেবেই ভারত চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেউ ছিল না ফাইনাল ম্যাচে। অথচ পাকিস্তানই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক। কেউ কোনও ট্রফি দিতে এল না? কেন কেউ এখানে উপস্থিত নেই? এটা নিয়ে ভাবা উচিত। এটা একটা আন্তর্জাতিক মঞ্চ। এখানে আসা উচিত ছিল পাক বোর্ডের প্রতিনিধিদের।”

অন্য আরও একটি ভিডিও বার্তায় তিনি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভারতীয় দলকে। সেখানে তিনি বলেন, “টুর্নামেন্টের সেরা দল ভারত। বরুণ অসাধারণ বল করেছে। বিরাটের কামব্যাক ঘটেছে। রোহিত আজ দারুণ খেলল। তাঁরা দেখিয়ে দিল কীভাবে ভালো ক্রিকেট খেলতে হয়। ভারতকে অভিনন্দন। ওরা যোগ্য দল হিসেবেই জিতেছে।”

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Pathirana Joins KKR Squad | ১৮ কোটির ‘অস্ত্র’ এবার রাহানের হাতে! রাজস্থান ম্যাচের আগে কেকেআর শিবিরে পাথিরানা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের মঞ্চে টানা ছয় ম্যাচ...

IPL | রুদ্ধশ্বাস ম্যাচে চেন্নাইকে হারাল হায়দরাবাদ: অভিষেকের রেকর্ড বিধ্বংসী ফিফটি, লিগ টেবিলের সেরা চারে সানরাইজার্স

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL) ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে...

Rashid Khan | বাবা হলেন রশিদ খান, কেকেআর-কে হারিয়ে ডাবল সেলিব্রেশন গুজরাটের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঠ এবং মাঠের বাইরে—দুই জায়গাতেই...

IPL | গিলের ‘ক্যাপ্টেনস নক’, আমেদাবাদে কেকেআর-কে উড়িয়ে দিল গুজরাট টাইটান্স

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে জ্বলে উঠলেন অধিনায়ক...