Islampur Shootout | ইসলামপুরে শুটআউট, মৃত তৃণমূল নেতা

শেষ আপডেট:

ইসলামপুর: ইসলামপুরে শুটআউট (Islampur Shootout)। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামীর (TMC Leader Killed)। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ইসলামপুর (Islampur) ব্লকের মাদারিপুর এলাকায়। মৃতের নাম বাপি রায়। দুষ্কৃতীদের গুলিতে জখম হয়েছেন রামগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী সাজ্জাদ হোসেন।

জানা গিয়েছে, এদিন মাদারিপুর এলাকায় বাপি রায়, সাজ্জাদ হোসেন সহ একাধিক পঞ্চায়েত সদস্য একটি রেস্তোরাঁয় বসেছিলেন। সেই সময় হঠাৎই কয়েকজন দুষ্কৃতী এসে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় বলে অভিযোগ। এই ঘটনায় বাপির গলায় এবং সাজ্জাদের কোমরে গুলি লাগে।

ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গুলিবিদ্ধ দুই তৃণমূল নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বাপি রায়কে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। হাসপাতালে যান তৃণমূলের উত্তর দিনাজপুর (Uttar Dinajpur TMC) জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। জখম সাজ্জাদ হোসেনের চিকিৎসা চলছে। কী কারণে, কে বা কারা এই হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Amit Shah | “বাংলার মুখ্যমন্ত্রী হবেন এখানকারই কোনো ভূমিপুত্র”, কুলটির সভা থেকে কী বললেন শা?

রাজা বন্দ্যোপাধ্যায়, কুলটি: বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026)...

WB Election 2026 | বাস যাচ্ছে নির্বাচনী ডিউটিতে, রাস্তায় দাঁড়িয়ে নাভিশ্বাস যাত্রীদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের (WB Election...

Prasanta Barman | কমিশনের রাডারেও অধরা প্রশান্ত! নীলবাতি হাঁকিয়ে বিডিও-র অবাধ বিচরণে প্রশ্নের মুখে আইনের শাসন

শুভঙ্কর চক্রবর্তী ভোট ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের অন্যরূপ দেখতে...