Shashi Tharoor । ‘দিল্লিই কি রাজধানী থাকা উচিত?’ দূষণের জেরে স্থানান্তরের পরামর্শ থারুরের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ “দিল্লি কি এখনও ভারতের রাজধানী হওয়ার উপযুক্ত।” মঙ্গলবার কংগ্রেস সাংসদ শশী থারুর এমনই এক প্রশ্ন তুলে দিলেন দিল্লির(Delhi) ক্রমবর্ধমান দূষণকে ঘিরে। এক্স হ্যান্ডেলে করা তিরুবনন্তপুরমের এমপির এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় বেশ বিতর্কের সৃষ্টি করেছে। অনেকেই চেন্নাই বা হায়দ্রাবাদের মতো দক্ষিণের শহরগুলির মধ্যে একটিতে রাজধানী স্থানান্তরের পরামর্শ দিয়েছেন, যেখানে বায়ু উল্লেখযোগ্যভাবে পরিষ্কার।

তবে এই ধরনের পদক্ষেপ নেওয়া হলেও তা কিন্তু নজিরবিহীন হবে না। ২০২২ সালে ইন্দোনেশিয়া(Indonesia) পরিবেশগত চ্যালেঞ্জ এবং জলবায়ুগত উদ্বেগের কারণে তার রাজধানী জাকার্তা(যা তার খারাপ বায়ু মানের জন্য কুখ্যাত) থেকে নুসান্তারায় স্থানান্তর করার জন্য আইন পাস করে। এই নতুন রাজধানী শহর,জাকার্তা থেকে প্রায় ১০০০ কিলোমিটার দুরে অবস্থিত,যা এখনও নির্মাণাধীন। ২০৪৫ সালের মধ্যে এখানে রাজধানী সম্পুর্ণরুপে স্থানান্তর করা হবে বলে আশা করা যাচ্ছে। এর জন্য আনুমানিক ৩৫ বিলিয়ন ডলার বা ২.৯০৫ লাখ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছে প্রেসিডেন্ট জোকো উইডোডোর সরকার। ২০৪৫ সালের মধ্যে প্রায় ১.৯ মিলিয়ন লোককে নুসান্তরাতে স্থানান্তরিত করা হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার দিল্লির একিউআই(AQI)সূচক ৪৯০-এর কাছাকাছি থাকা অবস্থায় থারুর টুইট করে লেখেন, “এই শহরটি মূলত নভেম্বর থেকে জানুয়ারী পর্যন্ত বসবাসের অযোগ্য এবং বছরের বাকি সময়েও বসবাসের জন্য আদর্শ নয়। এটি কি আদৌ দেশের রাজধানী থাকা উচিত?”
উল্লেখযোগ্যভাবে থারুর এই পোস্টটি নয়াদিল্লিতে সংসদের শীতকালীন অধিবেশনের কয়েকদিন আগে করলেন, যেখানে সারা দেশের সাংসদরা একত্রিত হবেন।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Dinhata | নিজের বাড়ি থেকে গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান!

দিনহাটাঃ গ্রেপ্তার হলেন দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরী।...

Mamata Banerjee | তৃণমূল সুপ্রিমোর নিশানায় ‘বুলডোজার রাজনীতি’, উচ্ছেদ অভিযান নিয়ে ফেসবুক পোস্টে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এ রাজ্যে কোনোভাবেই 'বুলডোজার রাজনীতি'...

Suvendu Adhikari | ‘উনি এসে কাঁদলেন!’ আপ্তসহায়ক চন্দ্রনাথের শ্রাদ্ধে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ মধ্যমগ্রামের সেই রক্তক্ষয়ী ও অভিশপ্ত...