পচা বিরিয়ানি খেয়ে অসুস্থ! আলিপুরদুয়ারে ব্যবসায়ীকে আটক করল পুলিশ

শেষ আপডেট:

আলিপুরদুয়ার: পচা বিরিয়ানি বিক্রির অভিযোগে বুধবার রাতে আলিপুরদুয়ারে একজনকে আটক করল পুলিশ। জানা গিয়েছে, আলিপুরদুয়ার শহরের এক বাসিন্দার সন্তান ওই দোকানের পচা বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়েছে। তিনি এই বিষয়ে মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে আলিপুরদুয়ার জংশন এলাকার একটি বিরিয়ানির দোকানে অভিযানে যায় প্রশাসন। মহকুমা শাসক বিপ্লব সরকার নিজে খাবারের মান খতিয়ে দেখে বিরক্তি প্রকাশ করেন। কেন পচা বিরিয়ানি বিক্রি করা হয়েছিল সেই কৈফিয়ত চাওয়া হয়। যদিও অভিযুক্ত বিরিয়ানি ব্যবসায়ী জানান, তিনি সকালের বিরিয়ানি রাতে বিক্রি করেছেন। তবে সেখানকার অস্বাস্থ্যকর পরিবেশ দেখে ক্ষুব্ধ মহকুমা শাসক। তাঁর নির্দেশেই ওই বিরিয়ানির দোকানের মালিককে আটক করে জংশন ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ।

পাশাপাশি গতকাল রাতে আলিপুরদুয়ার শহরের আরও দুটি দোকানে হানা দেন মহকুমা শাসক। দুটি দোকানেরই খাবারের মান খতিয়ে দেখার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানা হয় কী না, তা খতিয়ে দেখেন তিনি। শহরের একটি বিরিয়ানির দোকানে খোলা খাবার রাখায়, সেই দোকানদারকে ধমক দিয়েছেন এবং সতর্ক করেছেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Dinhata | নিজের বাড়ি থেকে গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান!

দিনহাটাঃ গ্রেপ্তার হলেন দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরী।...

Mamata Banerjee | তৃণমূল সুপ্রিমোর নিশানায় ‘বুলডোজার রাজনীতি’, উচ্ছেদ অভিযান নিয়ে ফেসবুক পোস্টে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এ রাজ্যে কোনোভাবেই 'বুলডোজার রাজনীতি'...

Suvendu Adhikari | ‘উনি এসে কাঁদলেন!’ আপ্তসহায়ক চন্দ্রনাথের শ্রাদ্ধে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ মধ্যমগ্রামের সেই রক্তক্ষয়ী ও অভিশপ্ত...