Sikkim | দীর্ঘ প্রতীক্ষার অবসান, নাথু লা দিয়ে শুরু হল কৈলাস-মানস সরোবর যাত্রা

শেষ আপডেট:

শিলিগুড়ি: দীর্ঘ প্রতীক্ষার অবসান। টানা পাঁচ বছর বন্ধ থাকার পর সিকিমের (Sikkim) নাথু লা (Nathu La) দিয়ে নতুন করে শুরু হল কৈলাস-মানস সরোবর যাত্রা। শুক্রবার সিকিমের প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে নাথু লা থেকে চিনের উদ্দেশে রওনা দেন ৫০ জন। প্রশাসনিক সূত্রে খবর, ৫০ জনের ১০টি দলকে অনুমতি দেওয়া হচ্ছে কৈলাস যাত্রার জন্য।

ভারত-চিন ডোকালাম বিরোধ এবং পরবর্তীতে কোভিড সংক্রমণের জন্য বন্ধ ছিল সিকিম দিয়ে মানস সরোবর যাত্রা। যে দলটি এদিন কৈলাসের উদ্দেশে রওনা দিয়েছে, তাঁদের প্রত্যেককে সিকিমে পাঁচদিন থাকতে হয়েছে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। প্রত্যেকদিন তাঁদের শারীরিক পরীক্ষা করা হয়েছে।

১৯৬২ সালে ভারত-চিন (India-China) যুদ্ধের পর প্রায় দুই দশক বন্ধ ছিল মানস সরোবর যাত্রা। ১৯৮১ সালে ভারত ও চিন সরকারের মধ্যে চুক্তির মাধ্যমে তীর্থযাত্রা শুরু হয়। এরপর ২০১৭ সালের ডোকলাম সংঘর্ষ, ২০২০ সালে গালওয়ান সংঘর্ষ এবং কোভিড অতিমারির জেরে নাথু-লা রুটে মানস সরোবর যাত্রা ফের বন্ধ হয়। এবার সেই জট কাটছে। সিকিম পর্যটন দপ্তরের আশা, এই যাত্রা ফের চালু হওয়ায় পর্যটকদের ভিড় বাড়বে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Raiganj Domestic Violence | ‘ভালোবাসা ফুরিয়েছে, আর ঘর করা সম্ভব নয়’, চিঠি লিখে স্বামী সংসার ছাড়লেন বধূ! রায়গঞ্জে তুলকালাম

রায়গঞ্জ: "ভালোবাসা করে বিয়ে করেছিলাম, সেই ভালোবাসাই বুঝি ফুরিয়ে...

NBMCH | ক্যামেরা আছে কিন্তু চোখ নেই! উত্তরবঙ্গ মেডিকেলে নিরাপত্তা প্রকল্পের লক্ষ লক্ষ টাকা কি ‘হাওয়া’?

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: আরজি কর কাণ্ডের পরে উত্তরবঙ্গ মেডিকেল...

NBSTC | অচল হওয়ার মুখে এনবিএসটিসি! সরকারি এক নির্দেশিকায় কি থমকে যাবে উত্তরবঙ্গের চাকা?

দেবদর্শন চন্দ, কোচবিহার: অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্বহালের ক্ষেত্রে রাজ্য সরকারের...