Siliguri | শিলিগুড়ির ৩৩টি ওয়ার্ডের ৩২টিতেই এগিয়ে বিজেপি, সংকটে তৃণমূল    

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি পুর এলাকায় জল সংকট কাণ্ডে তোলপাড় হয়েছে শিলিগুড়ি। প্রশ্নের মুখে পড়েছিল তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরবোর্ড। লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই শিলিগুড়িতে ফের সংকটে তৃণমূল। লোকসভা নির্বাচনে শহরে মুখ থুবড়ে পড়েছে তৃণমূল। শহরের ৩৩টি ওয়ার্ডের মধ্যে ৩২টিতে এগিয়ে বিজেপি। শিলিগুড়ি বিধানসভা এলাকা থেকে ৬৬ হাজার ভোটে তৃণমূলকে পিছনে ফেলেছে বিজেপি প্রার্থী রাজু বিস্ট। গত লোকসভা নির্বাচনের থেকেও বেশি ভোট পেয়েছে গেরুয়া শিবির।

জানা গিয়েছে, এবারের লোকসভা ভোটে একমাত্র পুরনিগম এলাকার ৬ নম্বর ওয়ার্ড ছাড়া কোনও ওয়ার্ডেই লিড পাননি তৃণমূল প্রার্থী গোপাল লামা। এই ৬ নম্বর ওয়ার্ড মূলত সংখ্যালঘু অধ্যুষিত। অথচ মেয়র গৌতম দেবের ১৭ নম্বর ওয়ার্ড, ডেপুটি মেয়রের ১৫ নম্বর ওয়ার্ড সহ মেয়র পরিষদ কমল আগরওয়াল, রামভজন মাহাতো, শ্রাবণী দত্ত, মানিক দের মতো হেভিওয়েট নেতানেত্রীদের ওয়ার্ডে লিড পায়নি তৃণমূল। কেন এমন হল? দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষের বক্তব্য, ‘এর থেকে আমাদের শিক্ষা নিয়ে ২৬ সালের জন্য তৈরি হতে হবে। তবে দলগতভাবে আমাদের এই বিষয়টি নিয়ে পর্যালোচনা করতে হবে। মানুষ কেন প্রত্যাখ্যান করলেন, তা আমাদের খতিয়ে দেখতে হবে। আমাদের ভুলত্রুটি খুঁজে বের করে তা ভবিষ্যতে শুধরে নিতে হবে।’

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ বলেন, ‘সাংসদ রাজু বিস্ট তাঁর তৎপরতায় শিলিগুড়িতে বহু উন্নয়নমূলক কাজ করেছেন। আমি তাঁকে পূর্ণ সহযোগিতা করেছি। কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে তিনি এক নজির স্থাপন করেছেন। পুরসভার অসহযোগিতা তাই বাধা হয়ে দাঁড়ায়নি। মানুষ আমাদের যে ভাবে আশীর্বাদ করেছেন তাতে আগামীতেও আমরা এভাবে এগিয়ে যাব।’

তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী দিয়ে অবাধ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট হলে কী হবে তা দেখিয়ে দিয়েছে শিলিগুড়ির মানুষ। রাজ্য পুলিশ দিয়ে প্রহসনের নির্বাচন করে যারা পুরসভার শাসন চালিয়ে যাচ্ছেন, তাঁদের অবিলম্বে পদত্যাগ করা উচিত। তাঁরা যে শহর চালাতে ব্যর্থ তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে।’

শিলিগুড়ির ফল নিয়ে শহরের মেয়র গৌতম দেব বলেন, ‘শুধু শিলিগুড়ি নয়, উত্তরবঙ্গের পুর এলাকাগুলিতে তৃণমূলের ফল খারাপ হয়েছে। আমরা এক কারণ বিশ্লেষণ করব। বরং গ্রামাঞ্চল ও চা বলয়ে ফল ভালো হয়েছে। চোপড়ায় আশাতীত ফল হয়েছে।’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Sujit Bose ED custody | সিজিও-ই এখন ঠিকানা! ২১ মে পর্যন্ত ইডি হেপাজতে সুজিত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ...

Kaliyaganj Youth Arrested | সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য! কালিয়াগঞ্জে গ্রেপ্তার এক যুবক

রায়গঞ্জ: নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম বিকৃত করে সোশ্যাল...

Raiganj | সাংবাদিক খুন থেকে ব্যবসায়ীকে হুমকি! এবার পুলিশের জালে রায়গঞ্জের সেই মোস্ট ওয়ান্টেড

বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: অবশেষে পুলিশের জালে রায়গঞ্জের (Raiganj) ত্রাস...

Patiram | বিজেপি সমর্থক পাড়া বলেই কি উন্নয়ন থমকে? বালুরঘাটে বেহাল রাস্তার দাবিতে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ

পতিরাম: দীর্ঘদিনের দাবি সত্ত্বেও রাস্তার কাজ শুরু না হওয়ায়...