রবিবার, ৮ মার্চ, ২০২৬

Siliguri cyber fraud arrest | সাইবার প্রতারণা চক্রে যুক্ত শিলিগুড়ির দুই ব্যবসায়ী, ৫ বছর পর পাকড়াও করল রাজস্থান পুলিশ

শেষ আপডেট:

শিলিগুড়ি: দীর্ঘ পাঁচ বছরের লুকোচুরি শেষ। ২০১৯ সালের একটি বড়সড় সাইবার প্রতারণা মামলায় শিলিগুড়ির জ্যোতিনগর এলাকা থেকে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করল রাজস্থান পুলিশ (Siliguri cyber fraud arrest)। রবিবার ধৃতদের ট্রানজিট রিমান্ডে রাজস্থানে নিয়ে যাওয়ার জন্য জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বিকাশ পোদ্দার এবং বিনয় পোদ্দার। তারা শিলিগুড়ির ডন বসকো কলোনি সংলগ্ন জ্যোতিনগর এলাকার বাসিন্দা। রাজস্থানের জয়পুরের বাণীপার্ক থানায় তাঁদের বিরুদ্ধে কয়েক কোটি টাকার সাইবার জালিয়াতির অভিযোগ ছিল। দীর্ঘদিন ধরে বেপাত্তা থাকার পর রাজস্থান পুলিশের একটি দল শিলিগুড়িতে পৌঁছায়। এরপর ভক্তিনগর থানার পুলিশের সহযোগিতায় শনিবার রাতে তাঁদের ডন বসকো কলোনির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, ২০১৯ সালে দায়ের হওয়া এই সাইবার মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। ডিজিটাল লেনদেন ও অনলাইন জালিয়াতির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। তাঁরা শিলিগুড়িতে গা ঢাকা দিয়ে ব্যবসা চালাচ্ছিলেন বলে অনুমান করা হচ্ছে।

রবিবার জলপাইগুড়ি আদালতে পেশ করে তাঁদের ট্রানজিট রিমান্ডের আবেদন করা হয়, যাতে তাঁদের রাজস্থানে নিয়ে গিয়ে বিশদ জিজ্ঞাসাবাদ করা যায়। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত, তা খতিয়ে দেখছে বাণীপার্ক থানার পুলিশ।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Alipurduar | শহরের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে ‘অচল’ ট্রাক! প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার স্টেশন (Alipurduar) এলাকা থেকে রেকের...

Alipurduar | ‘যেটা করছ সেটাই করো’, সুকান্ত মজুমদারের ‘পাচার’ খোঁচায় ফুঁসছেন তৃণমূলের প্রকাশ!

আলিপুরদুয়ার: উত্তরবঙ্গের রাজনৈতিক ময়দানে এবার ব্যক্তিগত আক্রমণ ও আইনি...

Sukanta Majumdar | ক্ষমতায় এলেই জেলায় হবে মেডিকেল কলেজ! পতিরামে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’য় বড় প্রতিশ্রুতি সুকান্তর

পতিরাম: শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে (Patiram) পৌঁছাল...