রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

Siliguri | সঙ্গীর কোলে ফিরল ১০ বছরের সন্তান, উধাও মা ও প্রতিবেশী দম্পতি! রহস্য ঘনীভূত শিলিগুড়িতে

শেষ আপডেট:

শিলিগুড়ি: অনুষ্ঠানবাড়িতে রান্নার কাজে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন শিলিগুড়ির (Siliguri) ঢাকনিকাটা এলাকার তিনজন। নিখোঁজদের মধ্যে রয়েছেন বিকাশ ও পূজা নামে এক দম্পতি এবং লক্ষ্মী রায় নামে এক তরুণী। এই ঘটনায় রহস্যজনক ভূমিকা ও অসংলগ্ন বয়ানের অভিযোগে পার্বতী সরকার নামে তাঁদেরই এক সঙ্গীকে গ্রেপ্তার করেছে প্রধাননগর থানার পুলিশ।

পুলিশ (Police) সূত্রে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে কিষাণগঞ্জে একটি অনুষ্ঠানে রান্নার কাজ আছে বলে পার্বতীর সঙ্গেই বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই তিনজন। লক্ষ্মী তাঁর ১০ বছরের সন্তানকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন। কিন্তু বুধবার পার্বতী একা ওই শিশুকে নিয়ে এলাকায় ফিরে আসেন এবং লক্ষ্মীর স্বামী মৃন্ময় রায়ের হাতে তুলে দেন।

মৃন্ময়বাবুর অভিযোগ, পার্বতী তাঁর স্ত্রীর বিষয়ে কোনও স্পষ্ট উত্তর দিতে পারছেন না। উল্টে বলছেন, তাঁর স্ত্রী আর ফিরবেন না। এই বয়ানে সন্দেহ দানা বাঁধায় প্রধাননগর থানায় অভিযোগ জানান মৃন্ময়বাবু। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ পার্বতীকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পার্বতী দাবি করেছেন, কিষাণগঞ্জ থেকে কাজের সন্ধানে তাঁরা রাজস্থানের জয়পুরে গিয়েছিলেন। সেখান থেকেই ওই দম্পতি ও লক্ষ্মী অন্য কোথাও চলে যান এবং লক্ষ্মী তাঁর সন্তানকে বাড়ি পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। যদিও পুলিশ নিখোঁজদের মোবাইলে যোগাযোগ করতে পারছে না, কারণ সবকটি ফোনই সুইচ অফ। কিষাণগঞ্জ থেকে আচমকা কেন তাঁরা জয়পুর গেলেন এবং সেখান থেকেই বা তাঁরা কোথায় উধাও হলেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রধাননগর থানার (Pradhan Nagar Police Station) আইসি বাসুদেব সরকার জানিয়েছেন, ধৃত পার্বতীকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ চালানো হচ্ছে। আজ, বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে (Siliguri Court) তোলা হবে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Chanchal Super Specialty Hospital | পরিদর্শনের চক্করে ভোলবদল! চেনা দুর্গন্ধ উধাও, একদিনের জন্য ‘সুপার’ হয়ে উঠল চাঁচল হাসপাতাল

সামসী: রাজ্য স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর অফ হেলথ সার্ভিস ড....

GJMM | হারের ভয়ে একা লড়াই নয়, বিজেপিকেই ফের সমর্থন গুরুংদের

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: দলের জন্মলগ্ন থেকে বিধানসভা নির্বাচনে নিজেরা...

Bamangola | ভক্তদের মনস্কামনা পূরণের এক পুণ্যভূমি, ইতিহাস ও পুরাণের মিলনক্ষেত্র তিলভাণ্ডেশ্বর

স্বপনকুমার চক্রবর্তী, বামনগোলা: প্রাচীন বটবৃক্ষের শিকড় আর ডালপালায় মোড়া...

Bateshwar Temple | ধ্বংসস্তূপের মাঝে আজও জীবন্ত প্রাচীন সভ্যতা, অবহেলায় হারিয়ে যাচ্ছে বটেশ্বর মন্দির

অভিরূপ দে, ময়নাগুড়ি: দূর থেকে দেখলে বোঝা মুশকিল যে...