Siliguri murder | মাকে খুন করেই পুলিশ ডাকল ছেলে, ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার আততায়ী    

শেষ আপডেট:

শিলিগুড়িঃ ধারাল অস্ত্রের সাহায্যে নিজের মাকে নৃশংসভাবে হত্যা করল ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ডের সাহানিপট্টিতে। জানা গিয়েছে, নিহত মহিলার নাম কৌশল্যা মল্লিক। তাঁর দুই ছেলে ও এক মেয়ে। বেশ কিছুদিন ধরেই মহিলার সঙ্গে পারিবারিক বিবাদ লেগেই ছিল ছোট ছেলে অজয় মল্লিকের। এদিন বিবাদ চরমে পৌঁছালে আচমকাই ঘরে থাকা একটি ধারাল অস্ত্রের সাহায্যে নিজের মাকে গলা কেটে নৃশংসভাবে খুন করেন অজয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার।

আশপাশের লোকজন বিষয়টি আঁচ করতে না পারলেও প্রধান নগর থানায় খবর দেন খোদ অজয়ই। পরে নিজের কৃতকর্মের কথা প্রতিবেশীদেরও জানায় সে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে উদ্ধার করে মহিলার রক্তাক্ত দেহ। ঘটনাস্থল থেকেই অজয়কে গ্রেপ্তার করে পুলিশ। আপাতত দেহটি পাঠানো হয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতালে। আগামীকাল সকালে ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। কী কারণে মা ও ছেলের মধ্যে বিবাদ হয়েছিল তা অবশ্য জানা যায়নি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Patiram | বিজেপি সমর্থক পাড়া বলেই কি উন্নয়ন থমকে? বালুরঘাটে বেহাল রাস্তার দাবিতে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ

পতিরাম: দীর্ঘদিনের দাবি সত্ত্বেও রাস্তার কাজ শুরু না হওয়ায়...

Balurghat Environment Activists Protest | ভোট মিটলেও মুক্তি নেই! বালুরঘাটে এখনও পেরেকবিদ্ধ কয়েকশো গাছ, ক্ষোভে সরব পরিবেশপ্রেমীরা

বালুরঘাট: বিধানসভা ভোটের প্রচারের উত্তাপ থিতিয়ে গেলেও বালুরঘাট শহরের...

Patiram | পতিরামে তুলকালাম! শৌচালয়ে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ, ২০ মিনিট তালাবন্দি থাকলেন দায়িত্বপ্রাপ্ত মহিলা

পতিরাম: পতিরামের (Patiram) তালতলামোড়ের একটি সুলভ শৌচালয়কে কেন্দ্র করে...

Tapsia fire | তপসিয়ায় বহুতলে বিধ্বংসী আগুন, পুড়ে মৃত্যু ২ জনের, আশঙ্কাজনক ৩

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল...