Child sexual abuse case | শিলিগুড়িতে নাবালিকা যৌন হেনস্থায় সাজা! ৯ বছর পর ২০ বছরের জেল দোষী ‘দাদু’র

শেষ আপডেট:

শিলিগুড়ি: ২০১৭ সালের সেই কালো স্মৃতি অবশেষে বিচারের আলো দেখল। চার বছরের নাতনি সম নাবালিকাকে চকোলেটের প্রলোভন দেখিয়ে যৌন হেনস্থা করার অপরাধে অভিযুক্ত রাম ভগতকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড শোনাল শিলিগুড়ি আদালত (Child sexual abuse case)। বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতের বিশেষ পক্সো কোর্টের অ্যাডিশনাল সেশন জাজ অনিতা মেহত্রা মাথুর এই ঐতিহাসিক রায় দান করেন।

জানা গিয়েছে, ২০১৭ সালের ২১ অক্টোবর টিকিয়াপাড়া এলাকার একটি দোকানের কর্মী রাম ভগত ওই নাবালিকাকে পাশের মাঠে নিয়ে গিয়ে হেনস্থা করে বলে অভিযোগ। শিশুটি তাকে ‘দাদু’ বলে সম্বোধন করত। শিশুটির পরিবারের তরফে অভিযোগ দায়েরের পর পুলিশ তাকে গ্রেপ্তার করলেও তদন্তকারী অফিসারের অসুস্থতার কারণে চার্জশিট পেশ করতে দেরি হওয়ায় সে শর্তসাপেক্ষে জামিন পায়। তবে জামিন পেয়েই গা ঢাকা দেয় অভিযুক্ত। এক বছর আগে পুলিশ তাকে পুনরায় গ্রেপ্তার করে। এরপরেই শুরু হয় বিচারপ্রক্রিয়া। বিচার চলাকালীন চিকিৎসক, প্রতিবেশী ও নির্যাতিতার পরিবারসহ মোট ৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

সরকারি আইনজীবী সুনন্দা সরকার জানান, পকসো আইনের ৬ ও ৮ নম্বর ধারার ভিত্তিতে দোষীকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, আদালত নির্যাতিতা নাবালিকাকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Dinhata | নিজের বাড়ি থেকে গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান!

দিনহাটাঃ গ্রেপ্তার হলেন দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরী।...

Nagrakata | খগেন-শংকরের ওপর হামলার স্থলেই বিজেপির বিজয় উল্লাস, তৃণমূল নেতার বাড়ির সামনে ডিজে বাজিয়ে নাচ!

নাগরাকাটা: বামনডাঙ্গা চা বাগানের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে...

Nagrakata | সঙ্গিনী ও এলাকা দখলের লড়াই! নাগরাকাটা চা বাগানে দুই চিতাবাঘের সংঘাত, মৃত ১

নাগরাকাটা: ডুয়ার্সের চা বলয়ে বন্যপ্রাণের আদিম ও নৃশংস লড়াইয়ের...

Post-poll violence in Tufanganj | তুফানগঞ্জে তৃণমূল নেতা-কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ! ওড়াল বিজেপি

বক্সিরহাট: ব্যালটের যুদ্ধ মিটেছে প্রায় দুই সপ্তাহ আগে, কিন্তু...