রবিবার, ৮ মার্চ, ২০২৬

Siliguri | ছিনতাই হওয়ার ১২ ঘণ্টাতেই উদ্ধার! খোয়া যাওয়া নথি বিমানসেবিকাকে ফেরাল পুলিশ  

শেষ আপডেট:

শিলিগুড়িঃ বিমানসেবিকার মাথায় বাজ পড়ার জোগাড়। ছিনতাই হয়ে গেল তাঁর পাসপোর্ট সহ গুরুত্বপূর্ণ নথি। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জংশন এলাকায়। যদিও ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই মহিলার খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার করল পুলিশ। এই ছিনতাইয়ের ঘটনায় দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে প্রধাননগর থানার পুলিশ। বাজেয়াপ্ত করা দুষ্কৃতীদের হেপাজতে থাকা একটি স্কুটার।

জানা গিয়েছে, বুধবার কালিম্পং-এর বাসিন্দা এক তরুণী, তিনি পেশায় একজন বিমানসেবিকা বেঙ্গালুরু থেকে শিলিগুড়ি আসেন। এদিনই বাগডোগরা বিমানবন্দর থেকে তিনি প্রধাননগরে তাঁর বন্ধুর বাড়িতে পৌঁছান। বন্ধুর বাড়িতে কিছুক্ষণ সময় কাটিয়ে সেখান থেকে তিনি জংশন এলাকায় একটি হোটেলের উদ্দেশ্যে রওনা হন। টোটোতে করে আসছিলেন ওই তরুণী। সেই সময়ই ঘটে বিপত্তি। জংশনের কাছে পৌঁছতেই একটি স্কুটিতে চেপে এসে দুই যুবক মহিলার কাছে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। এরপরেই সে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানায় ছিনতাইয়ের অভিযোগ জানায় ওই তরুণী। অভিযোগের ১২ ঘণ্টার মধ্যেই প্রধাননগর থানার পুলিশ সিসিটিভি ফুটেজের সাহায্যে ছিনতাইকারীদের স্কুটির নম্বর পেয়ে যায়। সেই নম্বর যাচাই করে ছিনতাইকারীদের চিহ্নিত করে তদন্তকারীরা। সেই সূত্র ধরে রাতেই ৪৭ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ কলোনি এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের একজনের নাম রত্নদীপ সেন রায়। তার বাড়ি ৪৭ নম্বর ওয়ার্ডের পাতিকলোনিতে। অপরজনের নাম সুবোধ তামাং। তার বাড়ি মাটিগাড়ার নিউ কলোনিতে।

তাঁদের আটক করে পুলিশ ধৃতদের হেপাজতে থাকা স্কুটারের ডিকির ভিতর থেকে উদ্ধার হয় বিমানসেবিকার খোয়া যাওয়া পাসপোর্ট, পরিচয়পত্র সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি। উদ্ধার হওয়া এই যাবতীয় নথি তুলে দেওয়া হয়েছে বিমানসেবকার হাতে।

শুক্রবার, পুলিশ দুই অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করে। তাদের হেপাজতে নিয়ে এই ছিনতাইয়ের ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখবে পুলিশ। এদিকে ছিনতাই হওয়ার ১২ ঘণ্টার মধ্যেই যাবতীয় নথি ফিরে পেয়ে খুশি বিমানসেবিকা।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Alipurduar | শহরের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে ‘অচল’ ট্রাক! প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার স্টেশন (Alipurduar) এলাকা থেকে রেকের...

Alipurduar | ‘যেটা করছ সেটাই করো’, সুকান্ত মজুমদারের ‘পাচার’ খোঁচায় ফুঁসছেন তৃণমূলের প্রকাশ!

আলিপুরদুয়ার: উত্তরবঙ্গের রাজনৈতিক ময়দানে এবার ব্যক্তিগত আক্রমণ ও আইনি...

Sukanta Majumdar | ক্ষমতায় এলেই জেলায় হবে মেডিকেল কলেজ! পতিরামে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’য় বড় প্রতিশ্রুতি সুকান্তর

পতিরাম: শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে (Patiram) পৌঁছাল...