রবিবার, ৮ মার্চ, ২০২৬

Siliguri | ক্লান্ত শরীরে পথের ধারেই ঘুমিয়েছিলেন চালসার সুশীল, লরি চালকের ভুলে নিভে গেল প্রাণ

শেষ আপডেট:

শিলিগুড়ি: জীবিকার তাগিদে ঘর ছেড়েছিলেন, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে সেই কর্মস্থলেই চিরনিদ্রায় ঢলে পড়লেন এক যুবক (Road Accident)। শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে (Regulated Market) লরি পার্ক করার সময় চাকার তলায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো চালসার (Chalsa) বাসিন্দা সুশীল ওরাঁওয়ের।

ঘটনার সূত্রপাত উত্তরপ্রদেশের বাসিন্দা ২৯ বছর বয়সি লরি চালক বিনোদ কুমার পালকে কেন্দ্র করে। তিনি মালবোঝাই একটি লরি নিয়ে শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে এসেছিলেন। অভিযোগ, গাড়ি পার্ক করার সময় চালক অত্যন্ত অসাবধান ছিলেন। পথের ধারে ক্লান্ত শরীরে ঘুমিয়ে ছিলেন সুশীল ওরাঁও। অন্ধকারে বা অসাবধানতাবশত লরি চালক গাড়িটি সরাসরি ঘুমন্ত যুবকের পেটের ওপর দিয়ে চালিয়ে দেন।

আর্তচিৎকার ও হইচই শুনে বাজারের ব্যবসায়ী এবং স্থানীয় মানুষজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। রক্তাত্ব ও গুরুতর জখম অবস্থায় সুশীলকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা করলেও কিছুক্ষণ লড়াইয়ের পর সুশীল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঘটনার খবর পেয়েই প্রধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। লরিটি বাজেয়াপ্ত করার পাশাপাশি অভিযুক্ত চালক বিনোদ কুমার পালকে গ্রেফতার করা হয়েছে। শনিবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। পুলিশ পুরো ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।

এক লরি চালকের সামান্য অসতর্কতা যে একটি তরতাজা জীবন কেড়ে নিতে পারে, এই ঘটনাটি তারই এক বিষাদময় উদাহরণ হয়ে রইল।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Alipurduar | শহরের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে ‘অচল’ ট্রাক! প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার স্টেশন (Alipurduar) এলাকা থেকে রেকের...

Alipurduar | ‘যেটা করছ সেটাই করো’, সুকান্ত মজুমদারের ‘পাচার’ খোঁচায় ফুঁসছেন তৃণমূলের প্রকাশ!

আলিপুরদুয়ার: উত্তরবঙ্গের রাজনৈতিক ময়দানে এবার ব্যক্তিগত আক্রমণ ও আইনি...

Adhir Ranjan Chowdhury | গোটা বিষয়টিই পূর্বপরিকল্পিত! রাজ্যপাল ইস্যুতে কেন্দ্র-রাজ্যকে বিঁধলেন অধীর চৌধুরী

বহরমপুর: বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বাংলার রাজ্য রাজনীতিতে...

Sukanta Majumdar | ক্ষমতায় এলেই জেলায় হবে মেডিকেল কলেজ! পতিরামে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’য় বড় প্রতিশ্রুতি সুকান্তর

পতিরাম: শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে (Patiram) পৌঁছাল...