Siliguri | অস্বাভাবিক মৃত্যু তৃণমূল নেতার ভাইয়ের, ঝুলন্ত দেহ উদ্ধার হল গোডাউন থেকে

শেষ আপডেট:

শিলিগুড়িঃ তৃণমূল নেতার ভাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়াল চম্পাসারি এলাকায়। এদিন সকালে এলাকার একটি গোডাউন থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহটি। মৃত ওই ব্যক্তির নাম হিমাংশু শেখর বর্মন (৫০)। তিনি সম্পর্কে শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দিলীপ বর্মনের ভাই। চম্পাসারি কালিমন্দির লাগোয়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন হিমাংশু। এই অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে দিলীপ বর্মন বলেন, ‘এদিন সকাল সাড়ে নটার দিকে আমি মেয়র গৌতম দেবের কাছে এসেছিলাম। হঠাৎই স্ত্রী ফোন করে বলেন, ভাই রাতে বাড়ি ফেরেনি। ভেবেছিলাম প্রধাননগর থানায় গিয়ে মিসিং ডায়েরি করব। তার আগেই খবর আসে, ভাইকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে  এলাকারই একটি গোডাউনের দোতলায়।

জানা গিয়েছে, এদিন সকালে গোডাউনের কর্মীরা কাজে এসে দেখতে পান হিমাংশু বর্মনের ঝুলন্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে প্রধান নগর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন তা স্পষ্ট নয়।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Dinhata | নিজের বাড়ি থেকে গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান!

দিনহাটাঃ গ্রেপ্তার হলেন দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরী।...

Mamata Banerjee | তৃণমূল সুপ্রিমোর নিশানায় ‘বুলডোজার রাজনীতি’, উচ্ছেদ অভিযান নিয়ে ফেসবুক পোস্টে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এ রাজ্যে কোনোভাবেই 'বুলডোজার রাজনীতি'...

Suvendu Adhikari | ‘উনি এসে কাঁদলেন!’ আপ্তসহায়ক চন্দ্রনাথের শ্রাদ্ধে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ মধ্যমগ্রামের সেই রক্তক্ষয়ী ও অভিশপ্ত...