WB Election 2026 | শিলিগুড়ি ছেড়ে ঘরের পথে সাধারণ মানুষ! জনসমুদ্র তেনজিং নোরগে টার্মিনাসে

শেষ আপডেট:

শিলিগুড়ি: গণতন্ত্রের উৎসবে শামিল হতে কাজের শহর ছেড়ে ঘরের পথে মানুষ। আগামী ২৩ এপ্রিল বিধানসভা নির্বাচনের (WB Election 2026) ভোটগ্রহণ। তার ৪৮ ঘণ্টা আগে, অর্থাৎ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকেই শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে (Tenzing Norgay Bus Terminus) দেখা গেল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।

শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায় কর্মসূত্রে থাকা অসংখ্য মানুষ এদিন সকাল থেকেই টার্মিনাসে ভিড় জমাতে শুরু করেন। ময়নাগুড়ি, কোচবিহার, ধূপগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের (Northbengal) বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তাঁরা। যাত্রীদের বক্তব্য, কাজের ব্যস্ততা যতই থাকুক, ভোট দেওয়া তাঁদের কাছে পরম কর্তব্য। গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পাশাপাশি পরিবারের সঙ্গে এই বিশেষ দিনটি কাটানোই তাঁদের মূল লক্ষ্য।

এদিন সকাল থেকেই বাস টার্মিনাসে ছিল লম্বা লাইন। ব্যাগপত্র ও পরিবার নিয়ে বাসের অপেক্ষায় প্রহর গুনতে দেখা যায় যাত্রীদের। অতিরিক্ত ভিড়ের কারণে টার্মিনাল চত্বরে তিল ধারণের জায়গা নেই। অনেক যাত্রী জানান, আগেভাগে না বেরোলে ভোটের দিন পৌঁছাতে সমস্যা হতে পারে, তাই দুই দিন আগেই তাঁরা রওনা দিচ্ছেন।

বাস টার্মিনাসের এই ছবি আরও একবার প্রমাণ করে দিল যে, নির্বাচনের প্রচার বা রাজনীতির বাইরেও সাধারণ মানুষের কাছে ‘ভোট’ এক বিরাট উৎসব। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোটকে কেন্দ্র করে যে উদ্দীপনা তৈরি হয়েছে, তারই প্রতিফলন দেখা গেল শিলিগুড়ির এই প্রধান বাস টার্মিনাসে। পরিবহণ কর্মীদের মতে, আজ রাত এবং আগামীকালও যাত্রীদের এই ভিড় অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Balurghat | বালি পাচারের গাড়িতে গেরুয়া পতাকা! সিন্ডিকেটের ‘রংবদল’ ঘিরে শোরগোল

সুবীর মহন্ত, বালুরঘাট: এ যেন এক অভিনব রং বদল।...

Buniadpur | চিনা ভাষায় স্ত্রীর নাম! বুড়িমায়ের পুজোয় বুনিয়াদপুরে ঐতিহ্যের সঙ্গে মিশল আধুনিকতার ছোঁয়া

অনুপ মণ্ডল, বুনিয়াদপুর: শতাব্দীপ্রাচীন ঐতিহ্য আর লোকবিশ্বাসকে ঘিরে সোমবার...