Usha Uthup | হৃদরোগই কাড়ল প্রাণ! স্বামীহারা হলেন জনপ্রিয় গায়িকা ঊষা উত্থুপ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রয়াত গায়িকা ঊষা উত্থুপের স্বামী জানি চাকো উত্থুপ (Usha Uthup)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। সোমবার সকালে আচমকাই অসুস্থ বোধ করেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ঊষা উত্থুপের স্বামীর।

জানা গিয়েছে, সকালে স্টুডিওতে গিয়েছিলেন গায়িকা। কিন্তু স্বামীর অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে ছুটে যান তিনি। যদিও ততক্ষণে অনেকটাই দেরী হয়ে গিয়েছে। আগামীকাল শেষকৃত্য সম্পন্ন হবে গায়িকার স্বামীর। কলকাতাতেই প্রথম দেখা হয়েছিল ঊষা এবং জানির। কিন্তু সেইসময় বিবাহিত ছিলেন ঊষা। তাঁর প্রথম স্বামীর নাম রামু। পরবর্তীতে রামুর সংসার ছেড়ে জানির হাত ধরেছিলেন ঊষা। বেঁধেছিলেন নতুন সংসার। কিন্তু মনের মানুষকে চিরকালের জন্য হারিয়ে ফেললেন ঊষা।

উল্লেখ্য, কিছুদিন আগে পদ্মভূষণ সম্মান পেয়েছেন জনপ্রিয় গায়িকা। নিজের গানে শ্রোতাদের মাতিয়ে রাখেন ঊষা। গায়িকার এই কঠিন সময়ে পাশে রয়েছেন তাঁর প্রিয়জনেরা।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Mouni Roy | সংসারে ভাঙনের সুর? বিচ্ছেদের জল্পনা নিয়ে এবার মুখ খুললেন মৌনী রায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়...

Leena Gangopadhyay | মেয়াদ শেষ হয়নি এখনও, তার আগেই মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ ছাড়লেন লীনা গঙ্গোপাধ্যায়!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘ নয় বছরের যাত্রায় ইতি...

Diljit Dosanjh | বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় দিলজিৎ দোসাঞ্ঝ! ম্যানেজারের বাড়িতে গুলি চালিয়ে দায় স্বীকার দুষ্কৃতীদের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফের বিষ্ণোই আতঙ্কে কাঁপছে বিনোদন...

Vijay | মুখ্যমন্ত্রী হয়েই কি ‘প্রেমিকা’ তৃষার জন্য বিশেষ উপহার? বিজয়ের সিদ্ধান্তে তুঙ্গে জল্পনা!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজনীতির ময়দানে তিনি এখন 'থালাইভা'।...