SIR | ফের এসআইআরের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, তালিকায় কোন কোন রাজ্য?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৫ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরের (SIR) সময়সীমা বৃদ্ধি করল নির্বাচন কমিশন। তবে এর মধ্যে বাংলা নেই। আজই এনুমারেশন ফর্ম বিলি ও তা জমা করার সময়সীমা শেষ হচ্ছে। তারই মধ্যে সময়সীমা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর আইল্যান্ড ও উত্তর প্রদেশে এসআইআরের সময়সী মাবাড়ানো হয়েছে। সংশোধিত সময়সূচী অনুসারে, তামিলনাড়ু এবং গুজরাতকে ১৪ ডিসেম্বরের মধ্যে এনুমারেশন প্রক্রিয়া শেষ করতে হবে। খসড়া তালিকা প্রকাশ করতে হবে ১৯ ডিসেম্বর। ১৮ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশ, ছত্তীশগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে এনুমারেশনের কাজ শেষ করতে হবে। খসড়া তালিকা প্রকাশ করতে হবে ২৩ ডিসেম্বর। উত্তরপ্রদেশকে এনুমারেশন প্রক্রিয়া শেষ করার জন্য ২৬ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। খসড়া তালিকা প্রকাশ করতে হবে ৩১ ডিসেম্বর। কেরলের ক্ষেত্রে সময়সীমা আগেই বাড়িয়ে ১৮ ডিসেম্বর করা হয়েছিল। তাদের খসড়া তালিকা প্রকাশ করতে হবে ২৩ ডিসেম্বর। আর বাংলা-সহ দেশের অন্যান্য জায়গায় পূর্ব ঘোষণা মতো বৃহস্পতিবারই এনুমারেশন ফর্ম জমার সময়সীমা শেষ হচ্ছে।

প্রথমে বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানিয়েছিল, ৪ ডিসেম্বর এনুমারেশন প্রক্রিয়া শেষ করতে হবে ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। তার পরে সেই সময়সীমা ৭ দিন বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হয়। এর মধ্যে সব রাজ্যের সিইওদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে কমিশন জানিয়েছিল, কাজ শেষ করতে অতিরিক্ত সময় লাগলে আবেদন খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে। সেই মতই এদিন সময় বৃদ্ধির কথা ঘোষণা করা হয়।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

More like this
Related

Sunita Williams | মহাকাশে কাটিয়েছেন মোট ৬০৮ দিন! দীর্ঘ ২৭ বছরের কর্মজীবন শেষে অবসর সুনীতা উইলিয়ামসের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ২৭ বছরের বর্ণময় কর্মজীবন...

Bangladesh Election 2026 | ভোটমুখী বাংলাদেশে অশান্তি! দূতাবাসের কর্মীদের পরিবারকে দেশে ফেরার নির্দেশ ভারতের, খোলা থাকছে হাই কমিশন  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ...

Mamata Banerjee | নবান্নের নয়া গাইডলাইন! এসআইআর শুনানিতে সুপ্রিম নির্দেশ অমান্য নয়, জেলাশাসকদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকা সংশোধন বা এসআইআর-এর...

SIR in West Bengal | এসআইআর শুনানিতে আরও সময়! সুপ্রিম নির্দেশে সময়সীমা বৃদ্ধির ভাবনা কমিশনের, পিছোতে পারে চূড়ান্ত তালিকাপ্রকাশ 

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের...