SIR Hearing Updates | সুপ্রিম কোর্টে আজ ফের এসআইআর মামলার শুনানি, ভার্চুয়ালি থাকতে পারেন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলার ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার ‘চক্রান্ত’ ও নির্বাচন কমিশনের (Election Commission) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আজ, সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) ফের সেই এসআইআর (SIR Hearing Updates) মামলার শুনানি রয়েছে। দুপুর ২টো নাগাদ বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই শুনানি শুরু হওয়ার কথা। রাজনৈতিক ও আইনি মহলের নজর এখন একটাই প্রশ্নের দিকে— আজও কি মুখ্যমন্ত্রীকে সশরীরে এজলাসে দেখা যাবে?

সূত্রের খবর, সোমবার সশরীরে সুপ্রিম কোর্টে উপস্থিত থাকার সম্ভাবনা কম মুখ্যমন্ত্রীর। তবে তিনি ভার্চুয়ালি শুনানিতে অংশ নিতে পারেন। গত বুধবার প্রধান বিচারপতির বেঞ্চে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের (ECI) বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা দেশের বিচারবিভাগীয় ইতিহাসে নজিরবিহীন ঘটনা হিসেবে গণ্য হচ্ছে।

রাজ্যের অবস্থান ও কমিশনের যুক্তি: রাজ্য সরকারের পক্ষ থেকে কমিশনকে জানানো হয়েছে যে, নির্বাচনি কাজের জন্য তারা ৮ হাজার ৫০৫ জন গ্রুপ-বি অফিসারকে ছাড়তে প্রস্তুত। এর আগে কমিশন দাবি করেছিল, পর্যাপ্ত অফিসার না মেলায় তারা বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে মাইক্রো অবজার্ভার ও রোল অবজার্ভার নিয়োগ করতে বাধ্য হয়েছে। মুখ্যমন্ত্রী পাল্টা অভিযোগ করেন, এটি আসলে বিরোধী দল শাসিত রাজ্যে প্রভাব খাটানো এবং ভোটার তালিকা থেকে বেছে বেছে নাম কাটার একটি সুপরিকল্পিত কৌশল।

আজকের শুনানিতে রাজ্য এবং নির্বাচন কমিশনের এই দড়ি টানাটানি কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার। ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখতে সুপ্রিম কোর্ট নতুন কোনো নির্দেশ দেয় কি না, তার ওপর নির্ভর করছে রাজ্যের আগামী নির্বাচনি সমীকরণ।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Leopard Caged | ভোটের মুখে স্বস্তি! ১৭ দিনের টানটান উত্তেজনা শেষে খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ

ফালাকাটা: একদিকে যেমন ভোটের প্রচারকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির সংঘর্ষে...

WB Election 2026 | শিলিগুড়ি ছেড়ে ঘরের পথে সাধারণ মানুষ! জনসমুদ্র তেনজিং নোরগে টার্মিনাসে

শিলিগুড়ি: গণতন্ত্রের উৎসবে শামিল হতে কাজের শহর ছেড়ে ঘরের...

Professors Election Duty | হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উলটে গেল আগের রায়! অধ্যাপকদের নিয়ে কমিশনের সিদ্ধান্তে সিলমোহর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোট মানেই কি কেবল সাধারণ...

Nusrat Jahan | রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণা! নুসরতকে তলব করল কেন্দ্রীয় সংস্থা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: র‍্যাশনের গম পাচার নয়, বরং...