রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

Tirupati Temple | টিকিট সংগ্রহে হুড়োহুড়ি! তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে প্রাণ গেল ৬ জনের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত হল অন্তত ৬ পূণ্যার্থীর। বুধবার সন্ধ্যায় মন্দিরে দর্শনের জন্য টিকিট বিলিকে কেন্দ্র করে হুড়োহুড়ির কারণে এই ঘটনা বলে জানা গেছে। মৃতদের মধ্যে ৩ জনই মহিলা। সংবাদ সংস্থা সূত্রের খবর, মন্দিরের সামনে ‘বৈকুণ্ঠদ্বার দর্শন’ টিকিট কেন্দ্রের অদূরে বৈরাগী পট্টিতা পার্কে হুড়োহুড়ির ঘটনা ঘটে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু ‘তিরুমালা তিরুপতি দেবস্থানম দর্শনম’ ট্রাস্টের চেয়ারম্যান বিআর নায়ডুর সঙ্গে টেলিফোনে কথা বলে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

প্রতিদিনই হাজার হাজার ভক্তের ভিড় হয় অন্ধ্রপ্রদেশের এই মন্দিরে। সুন্দরভাবে সেই ভিড় সামলে থাকেন মন্দির কর্তৃপক্ষ। কিন্তু সেখানেই এদিন এই পদপিষ্টের ঘটনা ভিড় সামলানোর ব্যবস্থাপনা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। জানা গেছে, বুধবার বৈকুন্ঠদ্বার দর্শনের জন্য দীর্ঘ লাইন পড়ে ভক্তদের। লাইনে ছিলেন প্রায় হাজার চারেক মানুষ। বৈরাগী পট্টিতা পার্কে টোকেন বিলির ঘোষণার পরে সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়।  তাতেই এই ঘটনা।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

More like this
Related

Amit Shah vs Rahul Gandhi | ‘ডাহা মিথ্যে বলছেন’, বাণিজ্য চুক্তি নিয়ে রাহুলকে চ্যালেঞ্জ শা’য়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : কৃষি ও আন্তর্জাতিক বাণিজ্য...

India VS Pakistan T20 | ইশানের লড়াকু ৭৭, কলম্বোয় পাকিস্তানকে ১৭৬ রানের টার্গেট দিল ভারত   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী...

India VS Pakistan T20 | হ্যান্ডশেক ছাড়াই শুরু মহারণ! টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্রিকেট বিশ্বের দীর্ঘ প্রতীক্ষার অবসান...

Mule Accounts | জম্মু-কাশ্মীরে ৮০০০ বেনামি অ্যাকাউন্টের হদিশ! ‘ডিজিটাল হাওয়ালা’ ও জঙ্গি মদতের আশঙ্কায় বড় পদক্ষেপ নিরাপত্তা সংস্থার

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের উপত্যকায় বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার...