জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র ওদলাবাড়ির নতুন বস্তি, জখম ৬

শেষ আপডেট:

ওদলাবাড়ি: জমি বিবাদকে কেন্দ্র করে গত কয়েকমাস ধরেই উত্তেজনার আগুন ধিকিধিকি জ্বলছিল। বুধবার সকালে একেবারে লাঠিসোটা, ধারালো অস্ত্র হাতে নিয়ে  তা চরমে পৌঁছালো। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাবুজোত নতুন বস্তী দু-পক্ষের মারামারিতে চারজন মহিলা সহ মোট জখম হয়েছেন ৬ জন। আহতদের মধ্যে দুজনকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং আরও দু-জনকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, প্রায় ২৫ বছর আগে কাঠামবাড়ি এলাকায় জমি কিনে বসবাস করছে ১২ টি পরিবার। পাশেই বয়ে গিয়েছে ঘিস নদী এবং তাৎপর্যপূর্নভাবে বালি, পাথর তোলার জন্য রয়েছে কয়েকটি নদীঘাট। ফলে নতুন বস্তীর এই কলোনির একেবারে মধ্যিখান দিয়ে দিনভর তো বটেই এমনকি রাতের বেলাতেও ডাম্পারের দাপাদাপি চলতেই থাকে বলে স্থানীয় পরিবারগুলোর অভিযোগ।

এলাকার বাসিন্দা আনারুল হক, আমজাদ আলি,খইরুল ইসলাম,শহিদূল ইসলাম প্রমুখের অভিযোগ মাফিয়ারা ডাম্পার চলাচলের রাস্তা চওড়া করার জন্য তাঁদের জমি দখল করে নিচ্ছে। বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ ফের জমি দখলের চেষ্টা হতেই রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। মাল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাল থানার আই সি সুজিত লামা জানিয়েছেন, গোলমালে জড়িত অভিযোগে দু-জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জমির প্রকৃত মালিকদের খোঁজ পেতে মালের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে যোগাযোগ করা হচ্ছে বলে আইসি জানিয়েছেন।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Adhikari | স্বাস্থ্য পরিকাঠামোয় ‘সার্জারি’! দালালি ও রেফার-রাজ রুখতে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের সরকারি চিকিৎসা ব্যবস্থার খোল...

Witchcraft Allegation | রায়গঞ্জে ডাইনি অপবাদের নারকীয় অন্ধকার, দম্পতিকে মলমূত্র খাওয়ানোর অভিযোগ!

বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের চরম অন্ধকার রায়গঞ্জে।...

Cooch Behar | শুভেন্দুর কনভয়ে ভাঙচুরের ঘটনায় ‘অ্যাকশন’! কোচবিহারে গ্রেপ্তার ব্লক সভাপতি সহ ৩ তৃণমূল নেতা

শিবশংকর সূত্রধর,কোচবিহার: গত বছর খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)...

Cooch Behar | এমজেএন মেডিকেলে রোগীর মৃত্যুর অভিযোগে কাঠগড়ায় হাসপাতাল! গঠন হল তদন্ত কমিটি

কোচবিহার: এমজেএন (MJN) মেডিকেল কলেজ ও হাসপাতালে (Cooch Behar)...