মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

আইনজীবী হওয়ার স্বপ্ন কালিম্পং এর স্নেহার, নেপালী মাধ্যমে উচ্চমাধ্যমিকে প্রথম এই পাহাড়ি কন্যা  

শেষ আপডেট:

নাগরাকাটাঃ পাশের হারে গোটা রাজ্যের নিরিখে মাধ্যমিকে ছিল দ্বিতীয় স্থান। ওই ধারা অক্ষুন্ন রেখে উচ্চ মাধ্যমিকেও তাক লাগালো ছোট্ট পাহাড়ি জেলা কালিম্পং। ৯৪.২৭ শতাংশ পাশের হারে রাজ্যে এবার কালিম্পং এর স্থান তৃতীয়। নেপালী মাধ্যমের স্কুলে গোটা রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে ওই পাহাড়ী জেলার ছাত্রী স্নেহা নেপাল (ছেত্রী)। তাঁর প্রাপ্ত নম্বর ৪৬৫। সেন্ট ফিলোমেনা গার্লস হাই স্কুলের স্নেহা কালিম্পং এর প্রত্যন্ত বং-বস্তীর বাসিন্দা। তাঁর বাবা বেনয় নেপাল পেশায় স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষক। মা সঞ্জু ছেত্রী গৃহবধূ। অত্যন্ত ভদ্র ও নম্র স্বভাবের মেয়েটি এবার কলকাতার কোন কলেজে রাষ্ট্র বিজ্ঞানে অনার্স নিয়ে পড়তে চায়। এরপর তাঁর লক্ষ্য আইনজীবী হওয়া। স্নেহার বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর যথাক্রমে নেপালী ৮৬, ইংরেজী ৯৪, ভূগোল ৯৪, ইতিহাস ৮৫, রাষ্ট্র বিজ্ঞান ৯৫ ও অর্থনীতি ৯৬। কালিম্পং এর জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) রবীন্দ্রনাথ মন্ডল বলেন, প্রতিটি স্কুলই ভালো ফল উপহার দিয়েছে। নিষ্ঠা ও শৃঙ্খলাই এর অন্যতম প্রধান কারন।

সংশ্লিষ্ট সূত্রেই জানা গেছে কালিম্পং থেকে এবার উচ্চ মাধ্যমিকে বসেছিল মোট ৩৩৭০ জন নিয়মিত পরীক্ষার্থী। ছাত্র (মোট ১৫৭৭ জন) ও ছাত্রীদের (মোট ১৭৯৩ জন) ক্ষেত্রে পাশের হার যথাক্রমে ৯৪.৪৮ ও ৯৪.০৯ শতাংশ। এবছরের মাধ্যমিকে কালিম্পং জেলার ৩৮ টি স্কুল থেকে পাশের হার ছিল ৯৪.১৩ শতাংশ।

কালিম্পং এর অন্যান্য যে পড়ুয়ারা ভালো ফল উপহার দিয়েছে তাঁরা হলেন সেন্ট ফিলোমেনার সাধনা রাই, নিলাম মোক্তান তামাং, জেনিফার লেপচা, দাওয়া দেম শেরপা, আরতি দাঙ্গাল, কালিম্পং গার্লস হায়ার সেকেন্ডারী স্কুলের নজমিন খাতুন, রঞ্জনা প্রধান, কুমুদিনী হোমসের রিকচেন তামাং, কালিম্পং জুবিলী হায়ার সেকেন্ডারী স্কুলের প্রেমিকা ছেত্রী, বাগ্রাকোট হায়ার সেকেন্ডারী স্কুলের কুমুদ যাদব প্রমুখ।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Telangana | বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা না করলেই বেতন ছাঁটাই! নজিরবিহীন সিদ্ধান্ত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃদ্ধ বাবা-মায়ের (Elder parents) প্রতি...

US-Iran Tariff | ইরানের সঙ্গে বাণিজ্য করলেই ২৫ শতাংশ শুল্ক! চরম হুঁশিয়ারি ট্রাম্পের, যুদ্ধের মেঘ মধ্যপ্রাচ্যে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি...

Asif Nazrul | ভারত বিরোধিতায় ‘মিথ্যা’ তথ্যের আশ্রয়? মুস্তাফিজ ইস্যুতে নজরুলের দাবিকে ‘ভিত্তিহীন’ বলছে আইসিসি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর...

Vagabond Murder | দিনহাটায় নৃশংসতা! ভবঘুরেকে খুন করে মাংস খাওয়ার পরিকল্পনা, ধৃত নেশাগ্রস্ত যুবক

দিনহাটা: বলিউডের থ্রিলার ছবির গল্পকেও হার মানানো এক নৃশংস...