Mayank Yadav | ‘ওকে নিয়ে এত কথা’, লখনউয়ে ফিরতে চলেছেন ‘স্পেশাল ফাস্ট বোলার’ মায়াঙ্ক

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চোট সারিয়ে লখনউ টিমে ফিরতে চলেছেন মায়াঙ্ক যাদব। বেঙ্গালুরুতে অবস্থিত ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্স(CoE) মায়াঙ্কের খেলার ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। মঙ্গলবার তাঁর দলে যোগ দেওয়ার কথা রয়েছে। যদিও লখনউ দলের কোচিং স্টাফ দলে তাঁকে খেলানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আপাতত পর্যবেক্ষনে রাখা হবে তাঁকে।

প্রসঙ্গত, গত আইপিএলে মাত্র ৪ টি ম্যাচ খেলেছিলেন মায়াঙ্ক। তারপরেই চোট পান তিনি। কিন্তু এর মধ্যেই ১৫০ কিলোমিটার গতিতে বল করে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। তাঁকে দলে ধরে রাখতে ১১ কোটি টাকা খরচ করেছে লখনউ। মাঝে সুস্থ হয়ে ভারতের হয়ে কয়েকটি ম্যাচ খেলে আবার চোট পান মায়াঙ্ক। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তাঁর খেলায় ফেরার কথা ছিল। কিন্তু গোড়ালির চোটের কারণে তা পিছিয়ে যায়। এবার সেই চোট সারিয়েই দলে ফিরতে প্রস্তুত এই ‘স্পেশাল ফাস্ট বোলার’।

চোট সারিয়ে খেলায় ফেরার জন্য খুব খাটছেন মায়াঙ্ক, গত সপ্তাহে এমনটা জানিয়েছিলেন লখনউয়ের কোচ জাস্টিন ল্যাঙ্গার। তিনি বলেন, ‘ও খুব খাটছে, আমি ওর বোলিংয়ের কিছু ভিডিও দেখেছি। ও ৯০-৯৫ শতাংশ সক্ষমতায় বল করছে। গত বছর ওর খেলা আমরা দেখেছি। আমার মনে হয় না এই মুহূর্তে ভারতে এমন কোনও বোলার আছে যে মায়াঙ্কের থেকে জোরে বল করতে পারে। আর এই জন্যই ওকে নিয়ে এত কথা হচ্ছে।’

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Fatima Sana | রেকর্ডের পাতায় পাকিস্তানের ফতিমা সানা, টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম অর্ধশতরান পাক অধিনায়কের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক...

Rishabh Pant | জয়ের আনন্দের মাঝেই ধাক্কা! স্লো ওভার-রেটের জন্য ১২ লাখ টাকা জরিমানা ঋষভ পন্থের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সময়টা যেন কিছুতেই ভালো যাচ্ছে...

Swapna Barman | ‘বাড়ি জ্বালিয়ে দিল’! স্বপ্না বর্মনের ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি...

IPL | পঞ্জাবকে হারালেও স্বস্তিতে নেই মুম্বই, আম্পায়ারের সঙ্গে অভব্য আচরণ করে শাস্তি পেলেন পোলার্ড

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পঞ্জাব কিংসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে...