ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা, সপ্তাহান্তেই বঙ্গে বৃষ্টি

শেষ আপডেট:

কলকাতা: উত্তরোত্তর বাড়ছে তাপমাত্রার পারদ। গরমে রীতিমতো নাভিশ্বাস উঠছে বঙ্গবাসীর। ঘূর্ণিঝড় মোকার জেরে বঙ্গজুড়ে তাপমাত্রার যা পরিস্থিতি তা অত্যন্ত উদ্বেগজনক বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তাপপ্রবাহের সতর্কতা চলছে কলকাতা সহ জেলায় জেলায়। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হাওয়া বদলের ইঙ্গিত মিলেছে। সপ্তাহান্তে রাজ্যে বৃষ্টি নামতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনি এবং রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। কলকাতায় যদিও বৃষ্টির কোনও ইঙ্গিত এখনও মেলেনি। তবে ঘূর্ণিঝড় মোকার জেরে উপকূলবর্তী জেলাগুলিতে হাওয়া বদল হওয়ার সম্ভাবনা। শুক্রবারও তাপপ্রবাহের পরিস্থিতি বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, পশ্চিম মেদিনীপুরে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রাজনিত অস্বস্তি বজায় থাকবে। মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি।

এদিকে, বাংলাদেশের দিকে ক্রমশই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা। বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা। মোকার প্রভাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা। শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Terrorist Killed | আফ্রিকায় খতম আইএস-এর দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি, ঘোষণা ট্রাম্পের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা...

Falta TMC Leader Arrested | ভোটের মুখে ফলতায় চরম উত্তেজনা! মাঝরাতে শ্রীঘরে জাহাঙ্গির ‘ঘনিষ্ঠ’ তৃণমূল নেতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই...

CM Suvendu Adhikari | অভিষেকের ‘গড়ে’ পা রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে তুমুল চর্চা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চব্বিশের লোকসভা হোক বা ছাব্বিশের...

Farakka Dam | ‘ফরাক্কা বাংলাদেশের জন্য মরণফাঁদ’, ভারতকে নিশানা করে তোপ বিএনপি নেতা তথা মন্ত্রী ফখরুলের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ১৬ মে ঐতিহাসিক ‘ফরাক্কা দিবস’...