বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তার ছেলে

শেষ আপডেট:

রায়গঞ্জ: বৃদ্ধা মাকে মারধরের অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম ঝুলন চক্রবর্তী (৪৭), বাড়ি রায়গঞ্জ শহরের শিলিগুড়ির মোড় সংলগ্ন পশ্চিম সুদর্শনপুর এলাকায়। অভিযুক্তর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়। বিচারক শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বসতবাড়ির জমি তাঁর নামে লিখে না দেওয়ায় বৃদ্ধা মা ইতি সরকার (৬৫)-কে মারধর করেন ছেলে ঝুলন চক্রবর্তী। এরপর রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ইতিদেবী। অভিযোগের ভিত্তিতে ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও অভিযুক্ত বক্তব্য, ‘আমি মার দেখভাল করি, কোনও কষ্ট দিই না। মাকে মিথ্যে বুঝিয়ে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ তদন্ত করলেই সব স্পষ্ট হবে।’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Adhikari Threat Email | মুখ্যমন্ত্রী শুভেন্দুকে হত্যার ছক! ভবানীপুর থানায় হুমকি মেল, ধৃতের বিস্ফোরক স্বীকারোক্তি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু...

Cooch Behar | ৪ বছরের দখলদারি শেষ? কোচবিহারে ফুটপাথ ফাঁকা করতে হাত পড়ল খোদ তৃণমূলের কার্যালয়েই

কোচবিহার: অবশেষে কোচবিহারে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ের (TMC Party...

Elephant Attack | মাঝরাতে মুষলধারে বৃষ্টির মধ্যে ডাঙ্গাপাড়ায় হাতির হানা! দেওয়াল ভেঙে গুঁড়িয়ে দিল ঘর, আতঙ্ক চালসায়

চালসা: ডুয়ার্সে ফের বন্যপ্রাণের তাণ্ডব। শুক্রবার গভীর রাতে মাটিয়ালি...