ব্রিটিশ স্থাপত্যের ৮ দশকের ইতিহাস, সুরে ছন্দে তুলে ধরলেন শিল্পীরা

শেষ আপডেট:

বিদেশ বসু, মালবাজার: সেবকের করোনেশন সেতু নিয়ে গান বাঁধলেন মালবাজারের শিল্পীরা। রবিবার সন্ধ্যায় মাল শহরের বাসস্ট্যান্ডে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে গানের ভিডিও ‘আশিতে দিলেম পা’- প্রকাশ করা হয়। করোনেশন সেতু সংরক্ষণ এবং দ্বিতীয় সড়ক সেতুর জোরাল দাবি জানাতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। এই গান সাড়া ফেলবে বলে মনে করছেন শিল্পীরা। বাংলাদেশের পদ্মা সেতু, অসমের ঢোলা-সাদিয়া সেতুকে নিয়ে গান রয়েছে। এবার উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী করোনেশন সেতু নিয়ে গান বাঁধা হল।

মাল শহরের ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জয়দীপ দত্ত গানের সুরকার এবং গীতিকার। কর্মসূত্রে তিনি শিলিগুড়িতে থাকেন। জয়দীপ নিজেও গানের কিছুটা অংশ গেয়েছেন। এছাড়া শহরের প্রতিশ্রুতিমান শিল্পী সোহম দাস ও মেঘা গুপ্ত গান গেয়েছেন। ভিডিও সম্পাদনা করেছেন শহরেরই সৌগত বড়ুয়া। জয়দীপ দত্ত বলেছেন, ‘সেবকের করোনেশন সেতু ঐতিহ্যবাহী। আমরাও চাই এই সেতুটি পরিকল্পনা মাফিক সংরক্ষণ করা হোক। পাশাপাশি দ্বিতীয় সড়ক সেতুর দাবি জোরাল করতেই এই গান।’ এদিন গানের উদ্বোধনী অনুষ্ঠানে শহরের শিল্পী, অধ্যাপক এবং বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। তাঁরা সকলেই এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Monsoon Update | সঠিক সময়ই বর্ষার এন্ট্রি! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কি তবে শুধুই অস্বস্তি?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তীব্র দাবদাহের মাঝেই অবশেষে স্বস্তির...

CM Shuvendu Adhikari | ভোটে জিতেই ঘরছাড়াদের ঘরে ফেরানোর আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দুর, তবে জুড়লেন ‘একুশের’ শর্ত

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচন (WB Assembly...