Sonu Sood | দুর্ঘটনায় আহত সোনু সুদের স্ত্রী, ভর্তি করা হল নাগপুরের হাসপাতালে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সোমবার গভীর রাতে মুম্বই-নাগপুর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল অভিনেতা সোনু সুদের স্ত্রী সোনালি সুদের গাড়ি। দুর্ঘটনায় তিনি গুরুতরভাবে জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, দুর্ঘটনার সময় গাড়িতে সোনালির সঙ্গে ছিলেন তাঁর বোন এবং বোনপো। গাড়ি চালাচ্ছিলেন তাঁর বোনপো। দুর্ঘটনায় ৩ জনই আহত হয়েছেন। ৩ জনকেই নাগপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোনালির বোনের আঘাত তেমন গুরুতর নয়। এদিকে স্ত্রীর দুর্ঘটনার খবর পেয়েই মুম্বই থেকে নাগপুরে পৌঁছান সোনু। যদিও এই দুর্ঘটনা প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি তিনি। তাঁর মুখপাত্র এই দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন।

 

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Soham Chakraborty | রাজ্যে পালাবদলের আবহে এবার টলিপাড়ায় থ্রেট কালচার? আর্থিক বিবাদের জেরে বিধায়ক সোহমকে খুনের হুমকি প্রযোজকের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের আবহে এবার...

Amitabh Bachchan | মেগাস্টার অমিতাভের হাসপাতালে ভর্তির গুঞ্জন! ভক্তদের উদ্বেগ উড়িয়ে নিজেই দিলেন সুস্থতার বার্তা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তিনি বলিউডের ‘বিগ বি’, সহস্রাব্দের...

Salman Khan | বিশ্নোইদের হুমকির মাঝেই সলমনের ‘গ্যালাক্সি’-তে সাপের হানা! শোরগোল বান্দ্রায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বলিউডের ‘সুলতান’ সলমন খানের (Salman...

Govinda | নিরাপত্তারক্ষীর বাড়াবাড়ি, ক্ষুব্ধ গোবিন্দা! ছবিশিকারিদের কাছে চাইলেন ক্ষমা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তারকাদের ঘিরে অনুরাগীদের ভিড় বা...