উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের শাসকদলের প্রায় সব অনুষ্ঠানেই উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে টলিউড অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে(Soumitrisha Kundu)। তবে এতদিন ভোটপ্রচারের ময়দানে দেখা যায়নি তাঁকে। এবার ব্যারাকপুরের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের(Partha Bhowmick) হয়ে প্রচারে বেরলেন ‘মিঠাই’। অভিনেত্রীর সঙ্গে ছিলেন টলিউড পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী।
View this post on Instagram
রাজ চক্রবর্তীর(Raj Chakraborty) ব্যারাকপুরের ব়্যালিতে শামিল হয়েছিলেন সৌমিতৃষা। তাঁর পরনে ছিল লাল সালোয়ার, খোলা চুল। হুড খোলা গাড়িতে প্রচারে দেখা গেল তাঁকে। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীকে সামনে থেকে দেখে মুগ্ধ হলেন অনুরাগীরা। সেই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, আদৃত-কৌশাম্বির বিয়ে, রিসেপশনে সৌমিতৃষার অনুপস্থিতি নিয়ে জোর চর্চা চলছিল। গুঞ্জন, জল্পনা কোনও কিছুতেই কান দেননি সৌমিতৃষা। এ ব্যাপারে তিনি কোনও কথা বলেননি। এবার এর মাঝেই সৌমিতৃষাকে দেখা গেল তৃণমূলের হয়ে ভোটপ্রচার করতে।

