Sourav Ganguly | ফের সৌরভময় বঙ্গ ক্রিকেট, সিএবি সভাপতির পদে ফিরছেন বাংলার মহারাজ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের সৌরভময় বঙ্গ ক্রিকেট। বিরতির পর সিএবির (CAB) সভাপতি পদে ফিরতে চলেছেন বাংলার মহারাজ। রবিবার সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেন তিনি। এদিনই ছিল মনোয়ন জমা করার শেষ দিন। সৌরভ গোটা প্যানেল জমা করেছেন এদিন। কিন্তু বিরোধী কেউ মনোনয়ন জমা দেননি। ফলে সৌরভই যে বঙ্গক্রিকেটের শীর্ষপদে বসতে চলেছেন তা নিশ্চিত।

ক্রিকেট প্রশাসক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) শুরুটা হয়েছিল বাংলা ক্রিকেট থেকেই। ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত সিএবি’র সভাপতি ছিলেন সৌরভ। ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হন। যে পদে তিনি ২০২২ পর্যন্ত ছিলেন।  গত ৬ বছর সিএবির সভাপতি পদে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। কিন্তু লোধা কমিটির নিয়ম মেনে ৬ বছর পর কাউকে ‘কুলিং অফ’ পিরিয়ডে যেতে হয়। ৩ বছর কুলিং অফে থাকার পর তিনি ফের ক্রিকেট প্রশাসনে ফিরতে পারেন। সেই মতো স্নেহাশিস সরছেন, সেই জায়গায় আসছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী ২২ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। মহারাজ বলেন, ‘নির্বাচনের জন্য আমি গত দেড় বছর ধরে বাংলার বিভিন্ন জায়গায় ঘুরেছি। আমরা সবাই এক। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

জানা গেছে, সৌরভের প্যানেলে রয়েছেন সচিব পদে সচিব- বাবলু কোলে, যুগ্ম-সচিব হচ্ছেন মদন ঘোষ, কোষাধ্যক্ষ পদে সঞ্জয় দাস ও সহ-সভাপতি হচ্ছেন অনু দত্ত। এবার ফের বঙ্গক্রিকেটের প্রশাসনিক পদে ফিরতে চলেছেন ‘দাদা’।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

ISL | ট্রফির খরা কাটিয়ে ভারতসেরা ইস্টবেঙ্গল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ফুটবল মানচিত্রে নতুন সূর্যোদয়। ২৪...

CM Suvendu Adhikari | দুর্গাপুরে পুরভোটের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর, দিলেন স্বচ্ছ বোর্ড গঠনের প্রতিশ্রুতি

দুর্গাপুর: দুর্গাপূজা ও কালিপূজার পরবর্তী সময়ে দুর্গাপুর (Durgapur) পুরসভার...

Cooch Behar TMC councillor arrest | নির্বাচনের আগের দিনের সেই ‘বিতর্ক’! কোচবিহারে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলার

কোচবিহার: নির্বাচনের আবহে ঘটে যাওয়া এক নাটকীয় ঘটনার জেরে...

CM Suvendu Adhikari | শিল্পনগরীর উন্নয়নে বড় পদক্ষেপ? কড়া নিরাপত্তার ঘেরাটোপে দুর্গাপুরে শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক

দুর্গাপুর: শিল্পনগরী দুর্গাপুর (Durgapur) বৃহস্পতিবার এক নজিরবিহীন প্রশাসনিক তৎপরতার...