Soybean Cutlet | ফিশ-চিকেন নয়, বানিয়ে নিন সয়াবিনের কাটলেট! রইল রেসিপি…

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফিশ কাটলেট, চিকেন কাটলেট এসবের নাম শুনলেই যেন খিদে পেয়ে যায়। সন্ধ্যের খাবারে এসব থাকলে তো আর কোনও কথাই নেই। তবে ফিশ বা চিকেন কাটলেট নয়, চাইলে খেয়ে দেখতে পারেন সয়াবিনের কাটলেটও (Soybean Cutlet)। এমনকি বানিয়ে নিতে পারেন বাড়িতেই। জেনে নিন রেসিপি।

উপকরণ:

১০০ গ্রাম ভেজানো সয়াবিনের

২ টি আলু

১ চা চামচ গরম মশলা

২ টেবিল চামচ ধনেপাতা কুচি

১ চা চামচ গোল মরিচের গুঁড়ো

১ কাপ তেল

২ টি মাঝারি মাপের গাজর কুচিয়ে রাখা

আধ কাপ ব্রেড ক্রাম্বস

২ টেবিল চামচ বেসন

৪টি কুচিয়ে রাখা রসুন

হলুদ ও নুন

প্রণালী

প্রথমে দুটো আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এরপর কুচিয়ে রাখা গাজর ও সেদ্ধ আলু একসঙ্গে মেখে নিন। অপর একটি পাত্র নিয়ে তাতে বেসন দিন। বেসনে জল ও নুন মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন।

এবার একটি বড় পাত্রে ব্রেড ক্রাম্বস এবং তেল বাদে বাকি সব উপকরণ একসঙ্গে নিয়ে ভালোভাবে মেশান। হাতের তালু দিয়ে কাটলেটের আকারে প্যাটি তৈরি করুন। খণ্ডগুলি একে একে বেসনের মিশ্রণে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নিন।

এরপর কড়াইতে তেল গরম করুন। তেল যথেষ্ট গরম হয়ে এলে কাটলেটগুলিকে কড়া করে ভেজে নিন। লাল হয়ে এলে ধনে পাতা ছড়িয়ে পরিবেশন করুন সোয়াবিনের কাটলেট।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Recipe | বাটা মাছের জাদুকরী টুইস্ট! ঝাল-ঝোল নয়, এবার পাতে পড়ুক মুচমুচে ব্যাটার ফ্রাই

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিয়েবাড়ির মেনুতে ফিশ ফ্রাই মানেই...

Recipe | গরম ভাতে জাস্ট জমে যাবে! জিভে জল আনা পুঁটি মাছের চচ্চড়ি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালি মানেই মাছের ভক্ত, আর...

Recipe | গরমে স্বাদবদল, কাঁচা আম দিয়েই বাড়িতে বানিয়ে ফেলুন ‘আমপোড়া মুরগি’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৈশাখের তপ্ত দুপুরে শরীর ঠান্ডা...

Recipe | কম তেলেই বাজিমাত! মুখে স্বাদ ফেরাতে আজই বানান সেদ্ধ চিকেনের ভর্তা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাঁসফাঁস গরম আর অস্বস্তিকর আবহাওয়ায়...