ব্যাট হাতে ছক্কা হাঁকালেন স্পিকার

শেষ আপডেট:

নয়াদিল্লি: তিনি সংসদীয় অভিভাবক, লোকসভার অধ্যক্ষ। দেশের আইনপ্রণয়ন সংক্রান্ত পরিচালন পদ্ধতি একাই নিয়ন্ত্রণ করে থাকেন। কিন্তু তাঁর হাতে ক্রিকেট ব্যাট পড়লে যে তার যথোপযুক্ত ব্যবহার করবেন লোকসভা স্পিকার ওম বিড়লা, সেটা কে ভেবেছিল! ব্যাট হাতে তেমনই কেরামতি দেখালেন বিড়লা। লোকসভা সচিবালয় সূত্রে খবর, সোমবার তিনি নিজ নির্বাচনি কেন্দ্র কোটায় ব্যক্তিগত সফরে গিয়েছিলেন। রাজস্থানের টোঙ্ক জেলায় ভগবান শ্রী ধরনীধরের প্রতিমা উন্মোচন করে কোটা ফেরার পথে তালেরা অঞ্চলে দেখতে পান, লাগোয়া মাঠে ক্রিকেট খেলা হচ্ছে। সে সময় ওই মাঠে কোটা-বুন্দি ক্রীড়া মহোৎসবের অধীনে ওই ক্রিকেট ম্যাচের প্রস্তুতি চলছিল। ক্রিকেট ম্যাচ দেখতে গাড়ি থামিয়ে নেমে পড়েন বিড়লা। সোজা চলে আসেন মাঠে৷ তাঁকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন স্থানীয়রা। ক্রিকেটারদের উৎসাহ দিতে নিজেই ব্যাট হাতে ক্রিজে নামেন। এরপর সবাইকে চমকে দিয়ে প্রথম বলেই সরাসরি ছক্কা হাঁকান স্পিকার। তাঁর চোস্ত ব্যাটিং দেখে মুগ্ধ ক্রীড়াপ্রেমিকরা। স্পিকার ওম বিড়লা জানান, কলেজে থাকার সময় ক্রিকেট ও ফুটবল দুটোই খেলেছেন তিনি। সাংসদ হওয়ার পর সে সবে ইতি ঘোষণা হয়েছে। কিন্তু আজও ব্যাট হাতে পেলে বাউন্ডারি বা ওভার বাউন্ডারি হাঁকানো তাঁর কাছে জলভাত। পরে ক্রিকেট ম্যাচ দেখে, পুরস্কার বিতরণ করে ফেরার পথ নেন লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা।

Categories
Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Bihar Minister education row | “মেয়েদের পড়ার দরকার নেই!” বিহারের শিক্ষামন্ত্রীর মন্তব্যে দেশজুড়ে তোলপাড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একদিকে যখন কেন্দ্রের মোদি সরকার...

NEET UG paper leak row | নিট-ইউজিতে প্রশ্ন ফাঁসের থাবা! রাজস্থানে আটক ১৫, অন্দরের যোগ না কি বড় কোনো চক্র?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের সেই ভয়াবহ স্মৃতি...

Oath Ceremony of Himanta Biswa Sarma | হিমন্তকে ‘বড় ভাই’ সম্বোধন শুভেন্দুর, অসমে মেগা শপথে উপস্থিত বাংলার মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টানা তৃতীয়বার অসমে বিজেপি সরকারের...

NEET UG | বাতিল হল নিট (NEET UG 2026), প্রশ্ন ফাঁসের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশের সবথেকে বড় চিকিৎসা সংক্রান্ত...