Abhishek Banerjee | জন্মদিনে ‘বিশেষ উপহার’ অভিষেকের, ডায়মন্ড হারবারে ফের ‘সেবাশ্রয় ২’

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ তৃণমূল সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন'(Abhishek Banerjee)। জন্মদিনে ডায়মন্ড হারবারবাসীকে বিশেষ উপহার ‘সেনাপতির।’ ঘোষণা করলেন ‘সেবাশ্রয় ২’ এর (Sebaashray-2)। এদিন অভিষেক জানান, ‘ডিসেম্বর মাস থেকে আবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়ের স্বাস্থ্যশিবির শুরু হবে। চলবে জানুয়ারি পর্যন্ত। এই শিবিরগুলিতে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন মানুষ।’

এদিন সোশ্যাল মিডিয়ায় অভিষেক লেখেন, ‘মানবসেবার কর্তব্যকে শিরোধার্য করে, স্বাস্থ্যসেবার মৌলিক অধিকারকে নিশ্চিত করতে আমি ‘সেবাশ্রয়’-এর উদ্যোগ গ্রহণ করেছিলাম। ডায়মন্ড হারবার লোকসভার সকল নাগরিক-সহ বাংলার বিভিন্ন প্রান্তের মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য-পরিষেবা দিতে পেরে আমি অন্তরের অন্তস্তল থেকে খুশি হয়েছিলাম। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষের বিশ্বাস, আস্থা ও ভরসার নির্ভরযোগ্য সেবাস্থল হয়ে উঠেছিল ‘সেবাশ্রয়’। কথা দিয়েছিলাম, আবারও এই ‘সেবাশ্রয়’ ফিরবে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সকল নাগরিকের সেবার্থে আবারও শুরু হচ্ছে ‘সেবাশ্রয় ২।’

তৃণমূল সেকেন্ড ইন কমান্ডের দপ্তর থেকে ‘সেবাশ্রয় ২’-এর বিস্তারিত সময়সূচী প্রকাশ করা হয়েছে। ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত মহেশতলা, ৮ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত মেটিয়াবুরুজ, ১৫ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বজবজ, ২২ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বিষ্ণুপুর, ২ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত সাতগাছিয়া, ৯ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ফলতা এবং ১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে শিবিরের আয়োজন করা হয়েছে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

More like this
Related

SIR | মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে মিলবে না ভোটাধিকার! SIR শুনানিতে কমিশনের নয়া ‘ফতোয়ায়’ শোরগোল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের...

Dinhata Murder Reconstruction | ভবঘুরে খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার! অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ

চৌধুরীহাট: দিনহাটায় ভবঘুরে খুনের (Dinhata Murder Reconstruction) ঘটনার তদন্তে...

JEE Main 2026 | রাজ্যে পিছিয়ে গেল JEE Main পরীক্ষা! সুকান্ত মজুমদারের আবেদনে সায় দিল NTA

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য জয়েন্ট এন্ট্রান্স...

Chakulia | চাকুলিয়ায় বিডিও অফিসে হামলার ঘটনায় কঠোর কমিশন! কড়া পদক্ষেপের নির্দেশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসআইআর (SIR) শুনানিকে কেন্দ্র করে...