Open Minds | জয় শা’কে বিশেষ সম্মান, সেরা ৫০ ‘ওপেন মাইন্ডস’-এর তালিকায় ঠাঁই আইসিসি প্রেসিডেন্টের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্রিকেট প্রশাসক হিসেবে তাঁর অবদানের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বকনিষ্ঠ সভাপতি জয় শা (Jay Shah)-কে সম্মানিত করল ‘ওপেন ম্যাগাজিন’। সম্প্রতি ওপেন ম্যাগাজিন বিভিন্ন ক্ষেত্রের শীর্ষ ব্যক্তিত্বদের সম্মানিত করতে ৫০ জনের একটি তালিকা তৈরি করেছে যার নাম তারা রেখেছে ‘ওপেন মাইন্ডস’ (Open Magazine)। এই তালিকায় স্থান পেয়েছে জয় শায়ের নামও।

৩৬ বছর বয়সি জয় শা ২০১৩ সালে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের (GCA) যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিসিসিআই সচিব থাকাকালীন জয় শা ভারতে ওডিআই বিশ্বকাপ সফলভাবে আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং কোভিড-১৯-এর সময়কালে দেশে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতেও সহায়তা করেন। তিনি বিসিসিআই (BCCI) সচিব হিসেবে মহিলা ক্রিকেটারদের জন্য সমান বেতনের দাবিও তুলেছিলেন। জয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং আধুনিক সময়ের সবচেয়ে বিচক্ষণ ক্রিকেট প্রশাসকদের একজন হিসেবে নিজেকে তুলে ধরেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র জয় বেঙ্গালুরুতে একটি নতুন এনসিএ (NCA) গঠনের জন্যও কৃতিত্বপ্রাপ্ত, যেখানে ক্রিকেটারদের জন্য বিশ্বমানের সুযোগ-সুবিধা রয়েছে।

আইসিসি (ICC) সভাপতি হিসেবে তাঁর মেয়াদেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC)-র তরফ থেকে ক্রিকেটকে ২০২৮ অলিম্পিকে (LA 2028) অন্তর্ভুক্তির জন্য আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। জয় বিশ্ব ক্রিকেটের উন্নতির জন্য আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন এবং সম্প্রতি প্রথম আইসিসি সভাপতি হিসাবে বৎসোয়ানা সফরেও গিয়েছিলেন তিনি। ওপেন ম্যাগাজিনের এই বিশেষ তালিকায় তাঁর অন্তর্ভুক্তিকে তাঁর কঠোর পরিশ্রম এবং উন্নয়নমূলক কাজের স্বীকৃতি হিসাবেই ধরা হচ্ছে।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tamil Nadu CM Oath | তামিলনাডুতে ‘থালাপতি’র রাজ্যাভিষেক! মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সুপারস্টার বিজয়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন...

Puducherry CM | পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রী হচ্ছেন এন রঙ্গস্বামী, শপথগ্রহণ কবে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুদুচেরির প্রশাসনিক প্রধান হিসেবে (Puducherry...

US-Iran Conflic | ‘মিসাইল তাক করা আছে’, মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার হুমকি দিল ইরান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হরমুজ প্রণালীকে (Strait of Hormuz)...

CPM | মমতার জোটের ডাক প্রত্যাখান বামেদের! দুর্নীতিগ্রস্তদের জায়গা নেই, স্পষ্ট বার্তা সেলিমের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর উত্তপ্ত...