CISF-Spicejet | যৌন হেনস্তার অভিযোগ! সিআইএসএফ অফিসারকে সপাটে চড় স্পাইসজেটের মহিলা কর্মীর

শেষ আপডেট:

নয়াদিল্লি: কৃষক আন্দোলন নিয়ে কুমন্তব্যের জন্য কিছুদিন আগে চণ্ডীগড় বিমানবন্দরে সিআইএসএফ কর্মীর হাতে চড় খেয়েছিলেন সাংসদ-অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি সিআইএসএফের-ই (সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স) এক অফিসার থাপ্পড় খেলেন। স্পাইসজেটের এক মহিলা কর্মী তাঁকে চড় মেরেছেন। বিষয়টি কেন্দ্র করে স্পাইসজেট ও সিআইএসএফ (CISF-Spicejet) চাপানউতোর চলছে। কোনও পক্ষই দমেনি।

বিমান সংস্থাটির মহিলাকর্মী অফিসারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। সিআইএসএফ তা মানতে নারাজ। শুক্রবার আধা সেনাবাহিনী মহিলার অভিযোগ উড়িয়ে দিয়েছে। এদিকে প্রহরারত অফিসারকে চড় মারার অভিযোগে পুলিশ স্পাইসজেটের মহিলাকর্মীকে গ্রেপ্তার করেছে। স্পাইসজেট জানিয়েছে, তারা তাদের কর্মীর পাশে আছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে জয়পুর বিমানবন্দরে।

একটি সূত্র জানিয়েছে, ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান কিন্তু স্পাইস জেটের অভিযোগকারী মহিলাকর্মী অনুরাধা রানির বক্তব্য সমর্থন করছে না। অফিসারের গালে থাপ্পড় মারার কারণে বৃহস্পরিবার তিনি গ্রেপ্তার হন। তদন্ত চলছে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২১(১) ও ১৩২ ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার সিসিটিভির ফুটেজ ভাইরাল সমাজমাধ্যমে।

বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ স্পাইসজেটের কর্মী অনুরাধা রানির কাছে বৈধ প্রবেশপত্র না থাকায় তিনি বিমানবন্দরে ঢুকতে গেলে কর্তব্যরত অফিসার তাঁকে আটকান। সেই সময় বিমানবন্দরের দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে কোনও মহিলারক্ষী না থাকায় অফিসার এক মহিলা সহকর্মীকে ডেকে পাঠান। এর মধ্যে দুজনের মধ্যে বচসা শুরু হয়ে যায় বিমানকর্মী অফিসারের গালে সপাটে চড় কষান। তাদের অফিসার কোনও দোষ করেননি। স্পাইসজেটের পালটা অভিযোগ, বিমানবন্দরে প্রবেশের বৈধ অনুমতিপত্র থাকা সত্ত্বেও অফিসার মহিলাকর্মীকে আটকান। ডিউটির পর তাঁর বাড়িতে যাওয়ার কুরুচিকর প্রস্তাব দেন।

Categories
Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Delhi | দিল্লিতে জারি ‘হাই অ্যালার্ট’! বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লিতে (Delhi) বড়সড় জঙ্গি...

Tamil Nadu | তামিলনাডুর মসনদে এবার ‘থালাপতি’! ভিসিকে-আইইউএমএল-এর সমর্থনে নিশ্চিত বিজয়ের জয়যাত্রা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণী রাজনীতির দীর্ঘদিনের দাপুটে শক্তি...

Punjab Minister Arrested | অর্থপাচার মামলায় ইডির জালে পঞ্জাবের মন্ত্রী! প্রতিহিংসার অভিযোগে সরব কেজরিওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) নিশানায়...

TVK Allegation Controversy | তামিলনাড়ুর মসনদে বসার আগেই বড় ধাক্কা! বিজয়ের বিরুদ্ধে ‘জালিয়াতি’র অভিযোগ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর রাজনীতিতে নাটকের পর নাটক।...