রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

Cristiano Ronaldo | রোনাল্ডোর নজিরবিহীন বয়কট, আল নাসেরকে ‘বঞ্চনা’ করার প্রতিবাদে ম্যাচ খেলবেন না পর্তুগিজ তারকা!

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ খেলার মাঠে তিনি রেকর্ড ভাঙার কারিগর, কিন্তু এবার তিনি রেকর্ড গড়লেন প্রতিবাদের। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (PIF)-এর বিরুদ্ধে প্রতিবাদের পথে নামলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসেরের প্রতি ক্রমাগত অবহেলার প্রতিবাদে আজ, ২ ফেব্রুয়ারি আল রিয়াধের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন এই পর্তুগিজ মহাতারকা।

কেন খেপেছেন রোনাল্ডো?
সৌদি ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা পিআইএফ-এর অধীনে রয়েছে দেশের প্রধান চারটি ক্লাব— আল হিলাল, আল ইত্তিহাদ, আল আহলি এবং আল নাসের। রোনাল্ডোর অভিযোগ, বাকি তিনটি ক্লাবের পেছনে যেভাবে জলের মতো অর্থ খরচ করা হচ্ছে, আল নাসেরের ক্ষেত্রে সেই তহবিলে অদৃশ্য এক লাগাম টেনে ধরা হয়েছে। চলতি মরসুমে যেখানে প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলো একাধিক বিশ্বমানের তারকাকে সই করিয়েছে, সেখানে আল নাসের কেবল একজন ফুটবলারকে নিয়ে সন্তুষ্ট থাকতে বাধ্য হয়েছে। রোনাল্ডোর মতে, এটি কোনও কাকতালীয় ঘটনা নয়, বরং আল নাসেরকে ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখার এক সুপরিকল্পিত ছক।

যদিও ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি, তবে পর্তুগালের এক নামী সংবাদমাধ্যম জানিয়েছে যে, রোনাল্ডো এই ম্যাচে খেলছেন না। প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এই জল্পনায় কার্যত সিলমোহর দিয়েছেন। তাঁর মতে, রোনাল্ডো সম্পূর্ণ ফিট থাকা সত্ত্বেও আজ মাঠে নামছেন না। আর এই ‘রহস্যময়’ অনুপস্থিতির একমাত্র কারণ হল ক্লাবের মালিকপক্ষের প্রতি তাঁর তীব্র অসন্তোষ।

বড় কোনও সংঘাতের ইঙ্গিত?
রোনাল্ডোর মতো একজন উচ্চাকাঙ্ক্ষী ফুটবলারের এই প্রতিবাদ কি কেবল একটি ম্যাচের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? নাকি সৌদি আরবের ক্রীড়া মহলে এটি বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত? ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন— প্রিয় তারকা কি তবে আল নাসেরে নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছেন?

Share post:

Popular

More like this
Related

India VS Pakistan | প্রেমদাসা স্টেডিয়ামে বাবরদের লজ্জার হার, পাকিস্তানের বিদায়ঘণ্টা বাজিয়ে জয়ের হাসি হাসল ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রেমদাসা স্টেডিয়ামের গ্যালারি আজ দুই...

India VS Pakistan T20 | ইশানের লড়াকু ৭৭, কলম্বোয় পাকিস্তানকে ১৭৬ রানের টার্গেট দিল ভারত   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী...

India VS Pakistan T20 | হ্যান্ডশেক ছাড়াই শুরু মহারণ! টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্রিকেট বিশ্বের দীর্ঘ প্রতীক্ষার অবসান...

India VS Pakistan T20 | ভারত-পাক দ্বৈরথে ভিলেন কি বৃষ্টি? কলম্বোয় মেঘ-রোদ্দুরের লুকোচুরি, স্টেডিয়ামে নিরাপত্তায় থাকছে ২ হাজার পুলিশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্রিকেট বিশ্বের নজর আজ কলম্বোর...